পশ্চিমবঙ্গে বিজেপি যোজনা

২০২৬ সালের নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠনের ক্ষেত্রে বেশ কিছু নতুন যোজনা

পশ্চিমবঙ্গে বিজেপি যোজনা

২০২৬ সালের নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠনের ক্ষেত্রে বেশ কিছু নতুন যোজনা

Uncategorized

ইনকাম ট্যাক্স দিলেও কি মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার ?অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিভ্রান্তি দূর করুন ।জানুন নতুন নিয়ম।

আপনাদের সকলকেই এই ওয়েবসাইটটিতে স্বাগত জানাই ।নবান্নের সাংবাদিক বৈঠক করার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়েছেন যে, যে সমস্ত মহিলা বা যে সমস্ত পরিবার আয়কর দেন অর্থাৎ আর্থিক ভাবে তারা সক্ষম ।সেই সমস্ত পরিবারের মহিলা কে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রদান করা হবে না।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা চালু করা হয়েছে নিম্ন বা মধ্যবিত্ত পরিবারের মহিলাদের জন্য কোন উচ্চবিত্ত পরিবারের মহিলাদের জন্য এ প্রকল্প চালু করা হয়নি, তাই যে সমস্ত মহিলা বা তার পরিবার আয়কর দেন এই সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আর এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে যে বারো পাতার একটি ফর্ম বেরিয়েছে সেই ফর্ম নিয়ে যে সমস্ত আতঙ্ক সাধারণ মানুষদের মনে ছড়ানো হচ্ছে। সেই গুলি দূরীকরণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে দুশ্চিন্তার কোন কারণ নেই যারা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য যোগ্য সেই সমস্ত মহিলারা অবশ্যই এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন সরকারি অধিকারীরা বাড়ি বাড়ি গিয়ে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিলাপের জন্য সহযোগিতা করবেন এছাড়াও বিধায়করা ও এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিলাপের আপনাদেরকে সহযোগিতা করবে তাই কোন রকম গুজবে কান দেবেন না।

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের এই যে বারো পাতার একটি ফর্ম চালু হয়েছে সেটির মূল উদ্দেশ্য হলো নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের মহিলাদেরকে আর্থিকভাবে সহায়তা করা ।এর আগে যে লক্ষী ভান্ডার প্রকল্প চালু ছিল সেখানে দেখা গিয়েছে যে অনেক পুরুষেরাও এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয় এরকম মহিলা বা মৃত মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছে, যারা আদৌ এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয় সেই কারণেই এই সমস্ত মানুষদের এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প সুবিধায় যাতে না পায় তাই এই ব্যবস্থা করা হয়েছে ।যাতে যে সমস্ত মানুষদের সত্যিই অর্থে প্রয়োজন সেই সমস্ত মানুষ এই প্রকল্পের সুবিধা পায়।

যে সমস্ত মহিলা বা তার পরিবার ইনকাম ট্যাক্স দিচ্ছেন সেই সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন কি:

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়েছেন যে সেই সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না ।কারণ তারা আর্থিকভাবে সক্ষম এই প্রকল্প চালু করা হয়েছে যে সমস্ত মহিলারা আর্থিকভাবে সক্ষম না অর্থাৎ নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের মহিলাদের জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে তাই কোন আয়কর প্রদানকারী পরিবারের মহিলাদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না।

আয়কর ছাড়াও আর কোন মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না:

১.SIR এ বাদ পরা :

যে সমস্ত মহিলাদের নাম SIR এর সময় ভোটের তালিকা থেকে বাদ গেছে সেই সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানানো হয়েছে।

২.বিদেশি নাগরিক:

যে সমস্ত মহিলারা ভারতীয় নাগরিক না সেই সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে স্পষ্ট ভাবে জানানো হয়েছে।

৩.ভুয়ো সুবিধাভোগী:

যে সমস্ত মৃত মহিলা বা যাদের ভোটের তালিকা থেকে নাম বাদ যাওয়ার পরে ভুলবশত লক্ষী ভান্ডারে প্রকল্পের টাকা পাচ্ছিলেন সেই সমস্ত মহিলারা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না বলে সুস্পষ্ট ভাবে জানানো হয়েছে।

৪.সরকারি চাকুরীজীবী :

কোন সরকারি চাকরিজীবী বা সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে ।

৫. পুরুষ মানুষ:

দেখা গিয়েছে যে লক্ষী ভান্ডার প্রকল্পে অনেক পুরুষও সুবিধা পাচ্ছিল যাতে তারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধার না পেতে পারে সেই কারণেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন নতুনভাবে করা শুরু হয়েছে এবং কঠোর ভাবে সমস্ত প্রমাণ যাচাই করে নেয়া হচ্ছে।

এই সমস্ত মানুষেরা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না বলে স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।

কারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন:

এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে সারা দেশজুড়ে এক আলোড়নের সৃষ্টি হয়েছে মুসলিম মা-বোনেদের মনে প্রশ্ন তারা কি পাবে এই প্রকল্পের সুবিধা ।বিজেপি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে শুধু হিন্দু না মুসলিম ধর্মের মা বোনেরা নয় অন্য যেকোনো ধর্মের যোগ্য মা বোনেরা এই প্রকল্পের সুবিধা পাবেন অবশ্যই তারা যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকে তবেই । তানাহলে এই প্রকল্পের অন্তর্ভুক্ত তারা হবে না ।

কি কি ডকুমেন্ট লাগবে জেনে নিন:

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য যে সমস্ত ডকুমেন্টস গুলি প্রয়োজন সেই সমস্ত ডকুমেন্টস গুলি নিচে উল্লেখ করা হলো এই সমস্ত ডকুমেন্টস গুলি কেবলমাত্র আবেদনকারী নয় আবেদনকারীর পরিবারেরও সকল সদস্যের প্রয়োজন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপের জন্য।

১. আধার কার্ড:

আবেদনকারীর পরিচয়ের প্রথম এবং প্রধান হলো এই আধার কার্ড যা একটি অত্যন্ত প্রয়োজনীয় নথিপত্র যা ছাড়া অন্য যে কোন প্রকল্পের ফর্ম ফিলাপ করা সম্ভব না।

২. ভোটার কার্ড:

আবেদনকারী যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তার প্রমাণ হলো এই ভোটার কার্ড যা একটি অত্যন্ত প্রয়োজনীয় নথিপত্র।

৩. ব্যাংক একাউন্ট:

আবেদনকারীর অবশ্যই একটি নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে যাতে ওই অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের তিন হাজার টাকা প্রতি মাসে আসতে পারে এবং ওই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকতে হবে।

৪. পাসপোর্ট সাইজ ফটো :

আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটোর প্রয়োজন।

৫. ইনকাম সার্টিফিকেট:

আবেদনকারীর পারিবারিক আয় অবশ্যই একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে।

৬. বাসস্থান:

আবেদনকারীকে অবশ্যই এই অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং মহিলা হতে হবে। আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলে এই প্রকল্পের অন্তর্ভুক্ত তিনি হবেন না।

৭. রেশন কার্ড:

আবেদনকারীর রেশন কার্ডের প্রয়োজন।

৮. ফোন নাম্বার :

আবেদনকারী অবশ্যই সেই ফোন নাম্বারটি দেবেন যার সাথে আপনার আধার নাম্বার লিঙ্ক করা আছে এবং ব্যাংকের সাথে যোগাযোগ আছে যাতে আপনি ফোনে কোন মেসেজ কিংবা নোটিফিকেশান এলে তৎক্ষণাৎ আপনি দেখতে পান এবং আপনার ব্যাংকে টাকা ঢুকেছে কিনা প্রতি মাসে সেই মেসেজটি আপনি দেখতে পান।

কোন কোন নথিপত্রের জেরক্স প্রয়োজন হতে পারে:

১. আধার কার্ড।

২. ভোটার কার্ড।

৩. রেশন কার্ড।

৪. ব্যাংক একাউন্টের প্রথম পাতার জেরক্স।

৫. আবেদনকারী মাসিক বা বাৎসরিক আয়ের প্রমাণপত্র।

কত বছর বয়সী মহিলারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন:

২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন। এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল মা-বোনেদের কে প্রতি মাসে তিন হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। অবশ্যই যদি তারা এই প্রকল্পের জন্য যোগ্য বলে প্রমাণিত হয় তাদের সমস্ত নথি পত্র বা ডকুমেন্ট দ্বারা তবেই এই প্রকল্পের সুবিধা তারা পাবেন।

এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন করার জন্য আপনি অনলাইন এবং অফলাইন যেকোন পদ্ধতি অবলম্বন করতে পারেন ।অনলাইনে একলা জুন থেকেই এই প্রকল্পের সরকারি পোর্টাল চালু করা হবে যার মাধ্যমে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কিংবা ক্যাম্প বসবে সেই ক্যাম্পে গিয়ে আপনি প্রকল্পের জন্য আবেদন করতে পারেন বা সরকারি আধিকারিকরাও বাড়ি বাড়ি গিয়ে এই প্রকল্পের ফর্ম ফিলাপের জন্য আপনাদেরকে সহায়তা করবেন ।এই প্রকল্প ৯০ দিন ধরে চলবে ‌।তাই তাড়াহুড়ো করার কোন দরকার নেই আপনি যে সমস্ত নথিপত্র ওই প্রকল্পের জন্য প্রয়োজন সেই ফর্মটি ভালোভাবে ফিলাপ করুন।

যে সমস্ত মহিলা বা তার পরিবার ইনকাম ট্যাক্স দিচ্ছে তারা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা কি পাবেন?

না তারা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না বলে সরকারি তরফ থেকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে।

অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কত টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে?

এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসে ৩০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারে মহিলাদের।

যারা লক্ষী ভান্ডার প্রকল্পের সুবিধা পেতেন তারা কি DBT র মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন?

না ।সকলকেই নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ফরম ফিলাপ করতে হবে।

কত বছর বয়সী মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন?

২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন।

সরকারি চাকরিজীবী মহিলারা কি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে পারেন?

না কোন সরকারি চাকরিজীবী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মহিলা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না।

শেষ কথা:

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প সম্পর্কে যে কোন প্রকার নতুন তথ্য জানতে এবং অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবেন না ।সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন কিনা বা সরকারি তরফ থেকে নতুন কি কি তথ্য দেয়া হচ্ছে সেই সমস্ত তথ্য জানার জন্য এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিভাবে আবেদন করবেন কোন কোন ডকুমেন্টস লাগবে? কত বছর বয়সে মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ।সমস্ত মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন কিনা অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প সম্পর্কে যে কোন প্রকার তথ্য জানার জন্য এছাড়াও বিজেপি সরকারের যে কোনো প্রকার ভাতা প্রকল্প সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য এই ওয়েবসাইটটিতে নজর রাখুন।

ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *