পশ্চিমবঙ্গে বিজেপি যোজনা

২০২৬ সালের নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠনের ক্ষেত্রে বেশ কিছু নতুন যোজনা

পশ্চিমবঙ্গে বিজেপি যোজনা

২০২৬ সালের নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠনের ক্ষেত্রে বেশ কিছু নতুন যোজনা

Uncategorized

১৫০০০ টাকা আর্থিক সহায়তা !বেকার যুবক যুবতীদের জন্য এক বড় ঘোষণা। কিভাবে যুবশক্তি প্রকল্পে আবেদন করবেন জেনে নিন।

আপনাদের সকলকেই এই ওয়েবসাইটটিতে স্বাগত জানাই বিজেপি সরকারের পক্ষ থেকে বেকার যুবক-যুবতীদের জন্য এক বড় ঘোষণা করা হয়েছে তাদের পক্ষ থেকে বিজেপি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে যুব শক্তি ভরসা কার্ড নামক প্রকল্পে বেকার যুবক-যুবতীদের ৩০০০ টাকা করে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এককালীন ১৫০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছে। যদিও এখনো পর্যন্ত এই প্রকল্পের কোন ফর্ম বা সরকারি পোর্টাল চালু করা হয়নি তবে বিভিন্ন সংবাদপত্র এবং ঘোষণা মারফত জানা গিয়েছে যে ১লা জুন থেকে এই প্রকল্পের কাজ চালু করা হবে।

কারা যুব শক্তি প্রকল্পের আবেদন করতে পারবেন:

১. আবেদনকারী যুবক যুবতীদের বর্তমানে বেকার হতে হবে তবেই এই যুব শক্তি ভরসা কার্ড প্রকল্পের জন্য আবেদন করতে পারবে বলে স্পষ্ট ভাবে জানানো হয়েছে।

২. আবেদনকারী বেকার যুবক-যুবতীদের অবশ্যই বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে তবেই এই যুবশক্তি প্রকল্পের আয়তাভুক্ত তারা হতে পারবে ।

৩. আবেদনকারী যুবক-যুবতীদের অন্তত মাধ্যমিক পাস হতেই হবে তবেই এই যুবশক্তি প্রকল্পের অন্তর্ভুক্ত হবে।

৪. আবেদনকারী বেকার যুবক যুবতীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলে এই যুব শক্তি ভরসা কার্ড প্রকল্পের অন্তর্ভুক্ত তারা হবে না বলে জানানো হয়েছে ।

৫. আবেদনকারী বেকার যুবক-যুবতীদের পরিবারের বার্ষিক আয় অবশ্যই একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। তবে তারা এই যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।

৬. আবেদনকারী যুবক-যুবতী যে বেকার তার বেকার সংক্রান্ত ঘোষণা প্রয়োজন।( অবশ্যই যদি সেটা যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিলাপের সময় চাওয়া হয়)। এখনো পর্যন্ত সরকারি তরফ থেকে এই প্রকল্পের কাজ চালু করা হয়নি। অনুমান করা হচ্ছে যে একলা জুন থেকে এই প্রকল্পের কাজ চালু করা হবে সেই জন্য কোন কোন ডকুমেন্টস একদম নিশ্চিত লাগবে সেই সম্পর্কে স্পষ্ট ভাবে সরকারি তরফ থেকে জানানো হয়নি।

কোন কোন নথিপত্র বা ডকুমেন্টস প্রয়োজন এই যুবশক্তি প্রকল্পের জন্য:

১. আধার কার্ড:

আবেদনকারীর পরিচয়ের প্রথম এবং প্রধান হলো এই আধার কার্ড যা একটি অত্যন্ত প্রয়োজনীয় নথিপত্র যা ছাড়া যে কোন প্রকল্পের ফর্ম ফিলাপ করা সম্ভব না।

২. ভোটার কার্ড:

আবেদনকারী যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তার প্রমাণ হলো এই ভোটার কার্ড যা একটি অত্যন্ত প্রয়োজনীয় নথিপত্র।

৩. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড:

এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যা আবেদনকারী বেকার যুবক যুবতীদের বয়সের প্রমাণ দেবে।

৪. শিক্ষাগত যোগ্যতার মার্কশীট বা সার্টিফিকেট:

আবেদনকারী যুবক-যুবতীদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণের জন্য মার্কশিট বা সার্টিফিকেট এর প্রয়োজন যা দেখে জানা যাবে যে আবেদনকারী যুবক-যুবতী শিক্ষিত।

৫. ব্যাংক একাউন্ট:

আবেদনকারীর অবশ্যই একটি নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে যাতে ওই অ্যাকাউন্টে যুবশক্তি প্রকল্পের তিন হাজার টাকা প্রতি মাসে আসতে পারে এবং ওই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকতে হবে। এবং যদি আবেদনকারী কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে যে সরকারি তরফ থেকে ১৫০০০ টাকা দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছে সেই টাকা ওই ব্যাংকেই আসবে।

৬. পাসপোর্ট সাইজ রঙিন ফটো:

আবেদনকারী যুবক বা যুবতীর পাসপোর্ট সাইজ রঙিন ছবির প্রয়োজন।

৭. জাতিগত শংসাপত্র:

এই যুবশক্তি প্রকল্পে তফসিলি জাতি বা উপজাতি যুবক-যুবতীরা কোন অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্য তাদের জাতিগত শংসাপত্র পাত্রের প্রয়োজন হতে পারে যদি জানানো হয় যে তাদেরকে অতিরিক্ত সুবিধা প্রদান করা হবে।

৮. ফোন নাম্বার:

অবশ্যই সেই ফোন নাম্বারটি দেবেন। যার সাথে আপনার আধার নাম্বার লিঙ্ক করা আছে এবং ব্যাংকের সাথে যোগাযোগ আছে যাতে আপনি ফোনে কোন মেসেজ কিংবা নোটিফিকেশান এলে তৎক্ষণাৎ আপনি দেখতে পান এবং আপনার ব্যাংকে টাকা ঢুকেছে কিনা প্রতি মাসে সেই মেসেজটি আপনি দেখতে পান ।

৯. আবেদনকারী স্বাক্ষর:

আবেদনকারী যুবক-যুবতীদের স্বাক্ষরের প্রয়োজন হবে যদি আপনি অনলাইনে ফর্ম ফিলাপ করেন তাহলে আবেদনকারী তার নিজস্ব স্বাক্ষর স্ক্যান করে সাবমিট করবেন।

এই যুবশক্তি প্রকল্পের আবেদন পদ্ধতি:

যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিলাপ আপনি অনলাইন বা অফলাইন উভয় পদ্ধতিতে করতে পারেন ।অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতি সম্পর্কে এবং কিভাবে আপনি আবেদন করবেন সেই সম্পর্কের নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

১. অনলাইন আবেদন পদ্ধতি:

প্রথমে আপনি এই যুবশক্তি প্রকল্পটির ফর্ম ফিলাপ করার জন্য যে যুব শক্তি প্রকল্প এর তরফ থেকে সরকারি পোর্টাল দেয়া হয়েছে সেই পোর্টালে যান এবং পোর্টালে গিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে সেটি রেজিস্ট্রেশন করুন তারপর ফর্মটি ফিলাপ করুন এবং যে সমস্ত নথিপত্র বা ডকুমেন্ট আপলোডের কথা বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করুন এই সমস্ত কিছু হয়ে গেলে তারপর আপনি সাবমিট করুন সাবমিট করা হয়ে গেলে আপনি একটি অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন সেই নাম্বারটি সংরক্ষণ করে রাখুন কারণ নাম্বারটি ভবিষ্যতে প্রয়োজন হবে। এই সমস্ত প্রক্রিয়া গুলো সম্পন্ন হয়ে গেলে আপনার অনলাইন আবেদন পদ্ধতি সম্পূর্ণ হবে।

২. অফলাইন আবেদন পদ্ধতি:

আপনি অনলাইনের মাধ্যমে না করেও অফলাইনের মাধ্যমে এই যুব শক্তি প্রকল্পটি ফর্ম ফিলাপ করতে পারেন যার জন্য আপনাকে যে দুয়ারে সরকার ক্যাম্প বসে বা পৌরসভা অফিস বা ব্লক অফিস থেকে যুবশক্তি প্রকল্পের ফর্মটি সংগ্রহ করতে হবে।তারপর আপনি ফার্মটি ফিলাপ করুন এবং ওই ফর্ম এর জন্য যে সমস্ত নথিপত্রের জেরক্স প্রয়োজন বলা হয়েছে সেই সমস্ত জেরক্স গুলো অবশ্যই ফর্ম এর সাথে জমা করুন তাহলেই আপনার এই অফলাইন আবেদন পদ্ধতিটি সম্পন্ন হইবে।

বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন ভাতার ফর্ম দেখা যাচ্ছে কিন্তু সেই সমস্ত ফর্ম গুলি সরকারি তরফ থেকে নয় তাই কোন ফর্ম ফিলাপ করার আগে অবশ্যই জেনে নেবেন যে সেটি সরকারি তরফ থেকে দেয়া হয়েছে কিনা বা যদি আপনি অনলাইনে করেন তাহলে সেটি সরকারি পোর্টাল কিনা অবশ্যই জেনে নেবেন কারণ আপনার কোন ডকুমেন্টস অনলাইনে আপলোড করার ফলে যে কোন প্রকার সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন তাই আপনি আগে জেনে তারপর এই যুবশক্তি প্রকল্পের বা অন্য যেকোনো সামাজিক প্রকল্পের যেগুলো সরকারি তরফ থেকে সাধারণ মানুষদের উদ্দেশ্যে দেয়া হচ্ছে সেই সমস্ত প্রকল্পের ফর্ম ফিলাপ করবেন ।

কবে থেকে যুবশক্তি প্রকল্পের টাকা আপনি পাবেন:

বর্তমানে সরকারি তরফ থেকে স্পষ্টভাবে ঘোষণা করা হয়নি যে কবে থেকে টাকা পাওয়া যাবে তবে বিভিন্ন সংবাদপত্র মারফত বা ঘোষণা মারফত জানা গিয়েছে যে ১লা জুন থেকেই থেকে যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়া যাবে বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এককালীন 15000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে সরকারি তরফ থেকে। বিভিন্ন সংবাদপত্র মারফত জানা গিয়েছে যে আগে যে সমস্ত সরকারি প্রকল্প গুলো চালু ছিল কোনো প্রকল্পই বন্ধ করা হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে আগের সমস্ত প্রকল্প গুলো চালু থাকবে এবং DBT(Direct Benefit Transfer )পদ্ধতির মাধ্যমে আবেদনকারীর টাকা ব্যাংকে দেয়া হবে।

যুবশক্তি বা যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পে প্রতি মাসে কত টাকা আর্থিক সহায়তা বিধান করা হবে?

এই যুগশক্তি প্রকল্পের প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে সরকারি তরফ থেকে।

যুবশক্তি প্রকল্পে কবে থেকে আবেদন প্রক্রিয়া চালু করা হবে?

একলা জন থেকে এই প্রকল্প চালু করা হবে বলে জানা গিয়েছে তবে সরকারি তরফ থেকে এখনো স্পষ্টভাবে এ কথা জানানো হয়নি।

যুবশক্তি প্রকল্প বা যুব শক্তি ভরসা কার্ড এ ১৫০০০ টাকা আর্থিক সহায়তা কাদের প্রদান করা হবে?

যে সমস্ত বেকার যুবক-যুবতীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি করবে সেই সমস্ত যুবক-যুবতীদের এককালীন ১৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

যুবশক্তি প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?

বেকার যুবক যুবতীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন অবশ্যই যদি তারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয় তবে প্রকল্পের অন্তর্ভুক্ত তারা হবে।

যুবশক্তি প্রকল্পের জন্য আবেদনের বয়স সীমা কত?

২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। বলে জানানো হয়েছে সরকারি তরফ থেকে।

শেষ কথা:

এই যুবশক্তি প্রকল্প বা যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প সম্পর্কে যে কোন প্রকার তথ্য জানার জন্য। যুবশক্তি প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, কত বছর বয়সে বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের আয়তভুক্ত হবে, কবে তাদের এককালীন ১৫ হাজার টাকা ঠিক সহায়তা প্রদান করা হবে। প্রতি মাসে কত টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে ।পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলেও কি প্রকল্পের সুবিধা তারা পাবে ?কি কি ডকুমেন্টস এর প্রয়োজন এই যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য? কিভাবে আবেদন করবেন অর্থাৎ আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে এছাড়াও বিজেপি সরকারের যে কোন প্রকার ভাতা প্রকল্প সম্পর্কে জানার জন্য এই ওয়েবসাইটটিতে নজর রাখুন।

ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *