পশ্চিমবঙ্গে বিজেপি যোজনা

২০২৬ সালের নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠনের ক্ষেত্রে বেশ কিছু নতুন যোজনা

পশ্চিমবঙ্গে বিজেপি যোজনা

২০২৬ সালের নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠনের ক্ষেত্রে বেশ কিছু নতুন যোজনা

Uncategorized

যুবশক্তি প্রকল্পে শুরু হয়েছে নতুন DBT লিংক প্রক্রিয়া! নতুন আপডেট জানুন। যুবশক্তি প্রকল্পের প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি জেনে নিন।

আপনাদের সকলকেই এই ওয়েবসাইটটি তে স্বাগত জানাই। ইতিমধ্যে শহর এবং গ্রাম সমস্ত জায়গায় এই যুবশক্তি প্রকল্প নিয়ে এক আলোড়নে সৃষ্টি হয়েছে বেকার যুবক-যুবতীদের কাছে। কারণ চাকরি না পাওয়া পর্যন্ত সরকার তাদেরকে প্রতি মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা করবে এটা তাদের কাছে এক বড় সহযোগিতা হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে ১লা জুন থেকেই শুরু হতে চলেছে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের কাজ। ১লা জুন থেকেই বেকার যুবক-যুবতীরা প্রতিমাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন বলে জানানো হয়েছে সরকারি তরফ থেকে। যতদিন না পর্যন্ত তারা কোন চাকরি পাচ্ছি ততদিন পর্যন্ত তারা এই বেকার ভাতা অর্থাৎ যুব শক্তি প্রকল্পের টাকা পাবেন। জানানো হয়েছ যে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন ।এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে যাতে তারা চাকরি না পাওয়া পর্যন্ত নিজেদের পড়াশোনার কাজে এই অর্থ ব্যয় করতে পারে।

সরকারি তরফ থেকে আরো জানানো হয়েছে যে সমস্ত বেকার যুবক-যুবতীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ক্ষেত্রে এককালীন ১৫০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে এই যুবশক্তি প্রকল্পে

কিভাবে এই যুবশক্তি প্রকল্পে DBT লিংক করবেন জেনে নিন:

এই যুবশক্তি প্রকল্পের DBT লিংক করার জন্য আপনি অনলাইন এবং অফলাইন যে কোন পদ্ধতি অবলম্বন করতে পারেন তাই অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো

অফলাইন আবেদন পদ্ধতি:

আপনার যে ব্যাংকে একাউন্টে আছে সরাসরি সেই ব্যাংকের শাখায় যান ব্যাংকের অধিকারীদের কাছে “আধার ব্যাংক লিঙ্ক” বা NPCI ম্যান্ডেট ফর্ম যান। ফার্মটি ভালোভাবে ফিলাপ করুন ফরমটি ফিলাপ করা হয়ে গেলে ফর্ম টির সাথে আপনার আধার কার্ড এবং ব্যাংক একাউন্টে জেরক্স জমা করুন এবং ব্যাংক অধিকারীদের কে বলুন যাতে আপনার DBT টা সক্ষম করে দেয়। এই ভাবেই ব্যাংকে গিয়ে আপনি আপনার DBT লিংক টা করাতে পারবেন।

অনলাইন আবেদন পদ্ধতি:

আপনি যদি বড় কোন ব্যাংকের গ্রাহক হন তাহলে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাপ অথবা অফিসিয়াল ওয়েবসাইট লগইন করুন সেখানে মাই প্রোফাইল বা সার্ভিস সেকশনে গিয়ে আধার লিঙ্কিং বা DBT স্ট্যাটাস অপশনটি বেছে নিন এবং আপনার আধার নম্বর আপডেট করুন। তাহলেই DBT লিংক করা সম্পন্ন হবে এবং আপনি যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবেন।

এভাবে আপনি অনলাইন বা অফলাইন যে কোনো পদ্ধতিতে আপনার DBT লিংক টি সম্পূর্ণ করতে পারেন।

যুবশক্তি প্রকল্প কত টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে:

যুবশক্তি প্রকল্পের বেকার যুবক-যুবতীদের জন্য প্রতি মাসে তিন হাজার টাকা অর্থেই সহায়তা প্রদান করা হবে এবং যে সমস্ত বেকার যুবক-যুবতীরা প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য এককালীন ১৫০০০টাকা সহায়তা প্রদান করা হবে সরকারি তরফ থেকে।

কারা যুব শক্তি প্রকল্পের আবেদন করতে পারবেন:

১. আবেদনকারী যুবক যুবতীদের বর্তমানে বেকার হতে হবে তবেই এই যুবশক্তি প্রকল্পের টাকা তারা পাবে বলে স্পষ্ট ভাবে জানানো হয়েছে।

২. আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে তবেই এই প্রকল্পের আয়তাভুক্ত তারা হতে পারবে ।

৩. আবেদনকারী যুবক-যুবতীদের অন্তত মাধ্যমিক পাস হতেই হবে তবেই এই যুবশক্তি প্রকল্পের অন্তর্ভুক্ত হবে।

৪. আবেদনকারী যুবক যুবতীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলে এই প্রকল্পের অন্তর্ভুক্ত তারা হবে না বলে জানানো হয়েছে ।

৫. আবেদনকারী যুবক-যুবতীদের পরিবারের বার্ষিক আয় অবশ্যই একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। তবে তারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবে।

৬. আবেদনকারী যুবক-যুবতী যে বেকার তার বেকার সংক্রান্ত ঘোষণা প্রয়োজন।( অবশ্যই যদি সেটা যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিলাপের সময় চাওয়া হয়)।

কোন কোন নথিপত্র বা ডকুমেন্টস প্রয়োজন:

১. আধার কার্ড:

আবেদনকারীর পরিচয়ের প্রথম এবং প্রধান হলো এই আধার কার্ড যা একটি অত্যন্ত প্রয়োজনীয় নথিপত্র যা ছাড়া যে কোন প্রকল্পের ফর্ম ফিলাপ করা সম্ভব না।

২. ভোটার কার্ড:

আবেদনকারী যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তার প্রমাণ হলো এই ভোটার কার্ড যা একটি অত্যন্ত প্রয়োজনীয় নথিপত্র।

৩. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড:

এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যা আবেদনকারী যুবক যুবতীদের বয়সের প্রমাণ দেবে।

৪. শিক্ষাগত যোগ্যতার মার্কশীট বা সার্টিফিকেট:

আবেদনকারী যুবক-যুবতীদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণের জন্য মার্কশিট বা সার্টিফিকেট এর প্রয়োজন যা দেখে জানা যাবে যে আবেদনকারী যুবক-যুবতী শিক্ষিত।

৫. ব্যাংক একাউন্ট:

আবেদনকারীর অবশ্যই একটি নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে যাতে ওই অ্যাকাউন্টে যুবশক্তি প্রকল্পের তিন হাজার টাকা প্রতি মাসে আসতে পারে এবং ওই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকতে হবে।

৬. পাসপোর্ট সাইজ রঙিন ফটো:

আবেদনকারী যুবক বা যুবতীর পাসপোর্ট সাইজ রঙিন ছবির প্রয়োজন।

৭. জাতিগত শংসাপত্র:

এই যুবশক্তি প্রকল্পে তফসিলি জাতি বা উপজাতি যুবক-যুবতীরা কোন অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্য তাদের জাতিগত শংসাপত্র পাত্রের প্রয়োজন হতে পারে যদি জানানো হয় যে তাদেরকে অতিরিক্ত সুবিধা প্রদান করা হবে।

৮. ফোন নাম্বার:

অবশ্যই সেই ফোন নাম্বারটি দেবেন। যার সাথে আপনার আধার নাম্বার লিঙ্ক করা আছে এবং ব্যাংকের সাথে যোগাযোগ আছে যাতে আপনি ফোনে কোন মেসেজ কিংবা নোটিফিকেশান এলে তৎক্ষণাৎ আপনি দেখতে পান এবং আপনার ব্যাংকে টাকা ঢুকেছে কিনা প্রতি মাসে সেই মেসেজটি আপনি দেখতে পান কোন কোন নথিপত্র জেরক্স এর প্রয়োজন হতে পারে।

৯. আবেদনকারী স্বাক্ষর:

আবেদনকারী যুবক-যুবতীদের স্বাক্ষরের প্রয়োজন হবে যদি আপনি অনলাইনে ফর্ম ফিলাপ করেন তাহলে আবেদনকারী তার নিজস্ব স্বাক্ষর স্ক্যান করে সাবমিট করবেন।

আবেদন পদ্ধতি:

যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিলাপ আপনি অনলাইন বা অফলাইন উভয় পদ্ধতিতে করতে পারেন ।অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতি সম্পর্কে এবং কিভাবে আপনি আবেদন করবেন সেই সম্পর্কের নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

১. অনলাইন আবেদন পদ্ধতি:

প্রথমে আপনি এই যুবশক্তি প্রকল্পটির ফর্ম ফিলাপ করার জন্য যে যুব শক্তি প্রকল্প এর তরফ থেকে সরকারি পোর্টাল দেয়া হয়েছে সেই পোর্টালে যান এবং পোর্টালে গিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে সেটি রেজিস্ট্রেশন করুন তারপর ফর্মটি ফিলাপ করুন এবং যে সমস্ত নথিপত্র বা ডকুমেন্ট আপলোডের কথা বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করুন এই সমস্ত কিছু হয়ে গেলে তারপর আপনি সাবমিট করুন সাবমিট করা হয়ে গেলে আপনি একটি অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন সেই নাম্বারটি সংরক্ষণ করে রাখুন কারণ নাম্বারটি ভবিষ্যতে প্রয়োজন হবে। এই সমস্ত প্রক্রিয়া গুলো সম্পন্ন হয়ে গেলে আপনার অনলাইন আবেদন পদ্ধতি সম্পূর্ণ হবে।

২. অফলাইন আবেদন পদ্ধতি:

আপনি অনলাইনের মাধ্যমে না করেও অফলাইনের মাধ্যমে এই যুব শক্তি প্রকল্পটি ফর্ম ফিলাপ করতে পারেন যার জন্য আপনাকে যে দুয়ারে সরকার ক্যাম্প বসে বা পৌরসভা অফিস বা ব্লক অফিস থেকে যুবশক্তি প্রকল্পের ফর্মটি সংগ্রহ করতে হবে।তারপর আপনি ফার্মটি ফিলাপ করুন এবং ওই ফর্ম এর জন্য যে সমস্ত নথিপত্রের জেরক্স প্রয়োজন বলা হয়েছে সেই সমস্ত জেরক্স গুলো অবশ্যই ফর্ম এর সাথে জমা করুন তাহলেই আপনার এই অফলাইন আবেদন পদ্ধতিটি সম্পন্ন হইবে।

বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন ভাতার ফর্ম দেখা যাচ্ছে কিন্তু সেই সমস্ত ফর্ম গুলি সরকারি তরফ থেকে নয় তাই কোন ফর্ম ফিলাপ করার আগে অবশ্যই জেনে নেবেন যে সেটি সরকারি তরফ থেকে দেয়া হয়েছে কিনা বা যদি আপনি অনলাইনে করেন তাহলে সেটি সরকারি পোর্টাল কিনা অবশ্যই জেনে নেবেন কারণ আপনার কোন ডকুমেন্টস অনলাইনে আপলোড করার ফলে যে কোন প্রকার সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন তাই আপনি আগে জেনে তারপর এই যুবশক্তি প্রকল্পের বা অন্য যেকোনো সামাজিক প্রকল্পের যেগুলো সরকারি তরফ থেকে সাধারণ মানুষদের উদ্দেশ্যে দেয়া হচ্ছে সেই সমস্ত প্রকল্পের ফর্ম ফিলাপ করবেন ।

কবে থেকে যুবশক্তি প্রকল্পের টাকা আপনি পাবেন:

বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছে যে ১লা জুন থেকেই থেকে যুবশক্তি প্রকল্পের কাজ চালু হয়ে যাবে। বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন সরকারি তরফ থেকে। বিভিন্ন সংবাদপত্র মারফত জানা গিয়েছে যে আগে যে সমস্ত সরকারি প্রকল্প গুলো চালু ছিল কোনো প্রকল্পই বন্ধ করা হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে আগের সমস্ত প্রকল্প গুলো চালু থাকবে এবং DBT পদ্ধতির মাধ্যমে আবেদনকারীর টাকা ব্যাংকে দেয়া হবে পদ্ধতিটি সম্পূর্ণ বর্ণনা করা আগেই আছে ।

যুবশক্তি প্রকল্প কবে থেকে চালু করা হবে?

যুবশক্তি প্রকল্প ১লা জুন থেকে চালু করা হবে বলে আপাতত সরকারি তরফ থেকে জানা গিয়েছে। এখনো সম্পূর্ণ কোন সঠিক তথ্য সরকার প্রদান করেননি।

যুবশক্তি প্রকল্পে কত টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে?

বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে তিন হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

যুবশক্তি প্রকল্পের সুবিধা কত বছর বয়সী বেকার যুবক-যুবতীরা পাবে?

যুবশক্তি প্রকল্পের সুবিধা ২১ থেকে ৪০ বছর বয়সে বেকার যুবক-যুবতীরা পাবে।

যুবশক্তি প্রকল্পের যে ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে সকলেই কি পাবেন?

যে সমস্ত বেকার যুবক-যুবতীরা যেকোনো প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা এই ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা পাবে।

যে সমস্ত বেকার যুবক-যুবতী আগে যুব সাথী প্রকল্প পেতো তারা কিভাবে যুবশক্তি প্রকল্প পাবেন?

সেই সমস্ত বেকার যুবক -যুবতিরা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের( DBT)মাধ্যমে এই যুব শক্তি প্রকল্পের টাকা পাবে।

শেষ কথা:

এই যুবশক্তি প্রকল্প সম্পর্কে যে কোন ধরনের তথ্য যেমন কবে থেকে যুবশক্তি প্রকল্প কার্যকর করা হবে। যুব শক্তি প্রকল্পের কত টাকা আর্থিক সহায়তা করা হবে ।কারা এককালীন ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। কি কি ডকুমেন্টস লাগবে? প্রকল্প আবেদন করার জন্য কিভাবে আবেদন করবেন ।যারা আগে যুব সাথী প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তারা কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন এছাড়াও যুবশক্তি প্রকল্প সম্পর্কে যে কোন প্রকার তথ্য জানার জন্য এবং বিজেপি সরকারের যে কোন প্রকার ভাতা প্রকল্প সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য এই ওয়েবসাইটটিতে নজর রাখুন।

ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *