লক্ষী ভান্ডার কি বন্ধ হতে চলেছে? অন্নপূর্ণা ভান্ডার চালু হলে লক্ষী ভান্ডারের টাকা পাবেন?
২০২১ সালে যখন ক্ষমতায় এলেন তৃণমূল সরকারের তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষী ভান্ডার প্রকল্প চালু করেন ।এই লক্ষী ভান্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল আর্থিকভাবে দুর্বল মা বোনেদের কিছু টাকার মাধ্যমে সাহায্য করা এবং তাদেরকে স্বাবলম্বী করে তোলা ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

এই লক্ষী ভান্ডার প্রকল্পটি একটি সামাজিক সহায়তা মূলক প্রকল্প ।এই লক্ষী ভান্ডার প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে ছিলেন ৫০০ টাকা থেকে। সাধারণ মা বোনেরা ৫০০ টাকা এবং তফসিলি জাতি এবং উপজাতির(ST ,OBC) মা-বোনেরা তারা পেতেন ১০০০ টাকা করে প্রতি মাসে। তারপর এই টাকার পরিমাণ পরিবর্তিত হয় এবং পরিবর্তিত হয়ে ৫০০ টাকা থেকে ১০০০ টাকা করে দেওয়া হয়। তফসিলি জাতি বা উপজাতির মা- বোনেদের ক্ষেত্রে ১৫০০ টাকা করে দেয়া হয় তারপর এটি আবার পরিবর্তিত হয় এবং পরিবর্তিত হয়ে সাধারণ মা-বোনেরা পান ১৫০০ টাকা প্রতিমাসে এবং তফসিলি জাতি বা উপজাতির মা-বোনেরা পান ১৭০০ টাকা প্রতি মাসে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুয়ারে সরকার ক্যাম্প চালু করেছিলেন যেখানে বিভিন্ন ফর্ম ফিলাপ এবং বিভিন্ন নথি পত্র যেমন আধার কার্ড ,রেশন কার্ড এবং বিভিন্ন নথিপত্রের ভুল সংশোধন করা হতো বিভিন্ন স্কলারশিপের ফর্ম ফিলাপ করা হতো ।সেই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে শুরু হয়েছিল লক্ষী ভান্ডার এর ফর্ম ফিলাপ । এই লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য প্রয়োজন ছিল স্বাস্থ্য সাথী কার্ড এই স্বাস্থ্য সাথী কার্ড ও ওই ক্যাম্পেই তৈরি হতো। পরিবারের যে কোন একজন সদস্যের স্বাস্থ্য সাথী কার্ড থাকলে এই লক্ষী ভান্ডার প্রকল্পের আয়তাভুক্ত হতে পারেন সেই পরিবারের মা-বোনেরা ।অবশ্যই তারা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয় ।
তাহলে কি এই লক্ষী ভান্ডার প্রকল্পটি বন্ধ হয়ে যাবে
২০২৬ সালের পালাবদল ঘটেছে এবং রাজ্য এসেছে বিজেপি সরকারের অধীনে যেহেতু তৃণমূল সরকার আর রাজ্যের দায়িত্বে নেই। তাহলে কি তাদের তৈরি করা এই লক্ষী ভান্ডার প্রকল্পটি বন্ধ হয়ে যাবে যদিও এই সম্পর্কে কোন সুস্পষ্ট কথা এখনো পর্যন্ত বিজেপি সরকার বলেননি বিজেপি সরকার জানিয়েছেন যে লক্ষী ভান্ডারের ন্যায় আর এক প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হতে চলেছে এবং এই প্রকল্পে সাধারণ মা-বোনেরা পাবেন প্রতি মাসে 3000 টাকা করে । তবে এই প্রকল্পে তফসিলি জাতি বা উপজাতির (ST,OBC) মা বোনেরা কি ৩০০০ টাকার বেশি টাকা পাবেন নাকি এই তিন হাজার টাকাই পাবেন তারা। নাকি অন্য কোন সুবিধা পাবেন, না পাবেন না এই সম্পর্কে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেননি বিজেপি সরকার।
যেহেতু বিজেপি সরকারের পক্ষ থেকে কোন সুস্পষ্ট ধারণা এখনো পর্যন্ত জানা যায়নি তাই এই ক্ষেত্রে লক্ষী ভান্ডার প্রকল্পটি থাকবে কিনা বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটি পেলে লক্ষী ভান্ডার প্রকল্পটি পাবেন কিনা এই বিষয়ে তিনটি সম্ভাবনা হতে পারে বলে অনুমান করা হচ্ছে ।নীচে এই তিনটি সম্ভাবনার কথা আলোচনা করা হলো।
প্রথমত : এই লক্ষী ভান্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত মা-বোনদের টাকার পরিমান বাড়িয়ে ১৫০০ টাকা থেকে ৩০০০ টাকা প্রতিমাসে করে দিতে পারেন বিজেপি সরকার।
দ্বিতীয়ত: এই লক্ষী ভান্ডার প্রকল্পটি বন্ধ করে নতুন করে চালু করতে পারেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প যে প্রকল্পের অন্তর্ভুক্ত মা-বোনেরা পেতে চলেছেন ৩০০০ টাকা প্রতি মাসে আর্থিক সহায়তা যাতে তারা স্বাবলম্বী হতে পারে।
তৃতীয়ত: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩০০০ টাকা পাবেন নয়তো লক্ষী ভান্ডার প্রকল্পের ১৫০০ টাকা পাবেন যদি লক্ষী ভান্ডার প্রকল্পটি চালু থাকে তবেই । তবে যেকোনো একটি প্রকল্পের টাকা পাবেন কারণ সরকারি তরফ থেকে একজন মানুষকে বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করা হয় না।
অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু:
৪ মে রাজ্য পালাবদল ঘটেছে রাজ্য ক্ষমতায় এসেছে বিজেপি সরকারের বিভিন্ন প্রচার এবং সংবাদপত্রে বিজেপি সরকার জানিয়েছিলেন যে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসেন তাহলে তারা মানুষদেরকে বিভিন্ন ভাতার মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করবেন এবং সেই সমস্ত ভাতার মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য ভাতা হলো এই অন্নপূর্ণা ভাণ্ডার এই অন্নপূর্ণা ভান্ডারে মাধ্যমে তারা পশ্চিমবঙ্গের মা বোনেদের স্বাবলম্বী করে তোলার চেষ্টা করছেন । এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যোগ্য মহিলারা পেতে চলেছেন লক্ষী ভান্ডার প্রকল্পের দ্বিগুণ অর্থাৎ ৩০০০ টাকা করে প্রতি মাসে এমনটাই জানানো হয়েছে বিজেপি সরকারের পক্ষ থেকে।
সময়সীমা: ৪ মে রাজ্যে পালা বদল ঘটেছে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার এখনো পর্যন্ত যেহেতু বিজেপি সরকারের পক্ষ থেকে সমস্ত পদে সরকারি কর্মচারী নিয়োগ করা হয়নি। সুতরাং সরকারি কর্মচারী নিয়োগ করার ৪০ থেকে ৪৫ দিনের মধ্যেই এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটি চালু করা হবে এমনটাই জানিয়েছেন বিজেপি সরকার তাই অনুমান করা হচ্ছে এই মে- জুন মাসের মধ্যেই এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটি চালু হতে চলেছে আর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটি চালু হলে হয়তো বন্ধ হয়ে যাবে লক্ষী ভান্ডার প্রকল্পটি তবে এটা অনুমান করা হচ্ছে। হয়ত বা লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে 3000 টাকা করে দেওয়া হতে পারে বা লক্ষী ভান্ডার এর অন্তর্ভুক্ত মা-বোনেদের তালিকা থেকে সমস্ত নথিপত্র নিয়ে অন্নপূর্ণা ভান্ডারের টাকা প্রদান করা হবে এমনটাই এখন পর্যন্ত অনুমান করা হচ্ছে এখনো কোন সঠিক তথ্য বিজেপি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি তবে আশা করা যায় মেয়ে জুন মাসের মধ্যেই এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটি চালু হবে এবং যেহেতু একই সাথে একটি মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন না তাই যেকোনো একটি অর্থাৎ হয়ত লক্ষী ভান্ডার নয়তো অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ করতে পারবে যদি লক্ষী ভান্ডার প্রকল্পটি চালু থাকে । তানাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের মা বোনেরা। তবে উপযুক্ত নথিপত্র প্রমাণ সহ এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তানা হলে কোন সুবিধা পাবেন না এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের এমনটাই জানিয়েছেন বিজেপি সরকার বিভিন্ন প্রচার এবং সংবাদপত্র মারফত।
শুধুমাত্র হিন্দু ধর্মের মা-বোনেদের এই সুবিধা দেয়া হবে। এমনটা নয় মুসলিম ধর্মের বা যেকোনো ধর্মের মা বোনেরা যারা পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা তাদেরকেই এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন বিজেপি সরকার যে সমস্ত যোগ্য মা-বোনেরা অর্থাৎ যাদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে এবং সমস্ত নথিপত্রের প্রমাণ এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তাদেরকেই এই সুবিধা প্রদান করা হবে।
তবে কোন সরকারি কর্মচারীদের এই সুবিধা প্রদান করা হবে নাকি সেই সম্বন্ধে কোন সঠিক তথ্য এখনো পর্যন্ত উঠে আসেনি। যেহেতু সরকারি তরফ থেকে উনারা একপ্রকার সুবিধা পাচ্ছেন সুতরাং নাও এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে পারেন। আবার পেতেও পারেন কারণ এখনো পর্যন্ত তো কোনো সঠিক তথ্য এই সম্পর্কে বিজেপি সরকারের পক্ষ থেকে জানানো হয়নি।
শেষ কথা
এই লক্ষী ভান্ডার প্রকল্পটি চালু থাকবে কিনা বা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটি কবে থেকে চালু হবে আপনারা কিভাবে তার ফর্ম ফিলাপ করবেন বা এই লক্ষী ভান্ডার প্রকল্পটি চালু থাকলে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে পারেন কিনা বা কারা প্রকল্পের সুবিধা পেতে পারেন এই প্রকল্পের জন্য কোন কোন নথিপত্রের প্রয়োজন বা অনলাইন না অফলাইন কিভাবে আপনি এই ফর্মটি ফিলাপ করবেন বা কবে বিজেপি সরকারের পক্ষ থেকে এই ফর্মটি বা কোনো সরকারি পোর্টাল চালু করা হবে সেই সমস্ত বিষয়ে সঠিক এবং নিখুঁত তথ্য জানার জন্য বা পুরুষেরা বিজেপি সরকারের থেকে কোন কোন প্রকল্পের সুবিধা পেতে পারেন সেই সমস্ত বিষয়ে জানার জন্য বা বিজেপি সরকারের পক্ষ থেকে যে কোন প্রকার ভাতা প্রকল্পের বিষয়ে তথ্য জানার জন্য এই ওয়েবসাইটটিতে নজর রাখুন।