১লা জুন থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার নতুন আপডেট কি কি ডকুমেন্টস লাগবে?
পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের ক্ষমতায় আসার আগে বিজেপি সরকার পক্ষ থেকে জানানো হয়েছিল যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করা হবে যেখানে লক্ষী ভান্ডার প্রকল্পের দ্বিগুণ টাকা দেয়া হবে ।এখন যখন রাজ্য বিজেপি সরকারের ক্ষমতায় এসেছে। তখনও জানানো হচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প দেয়া হবে এবং এখন নতুন আপডেট অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ১লা জুন থেকেই ব্যাংকে দেয়া হবে। পশ্চিমবঙ্গে ১লা জুন থেকে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী ও শিশু কল্যাণমূলক মন্ত্রী অগ্নি মিত্রা পাল।এই সামাজিক কল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভান্ডারের প্রতিমাসে তিন হাজার টাকা করে দেয়া হবে যাতে নারীরা স্বাবলম্বী হয়ে উঠতে পারে এই আশায়।

তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও নারী এবং শিশু কল্যাণমূলক মন্ত্রী অগ্নি মিত্রা পাল জানিয়েছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকে দুটি শ্রেণীর মহিলারা বাদ যাবেন কারা বাদ যাবেন সেই সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্ট:
নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য যে সমস্ত নদীপথে প্রয়োজন সেই সমস্ত নদীপথের কথা নিচে আলোচনা করা হলো জানিয়েছেন
১. আধার কার্ড:
আবেদনকারীর পরিচয়ের প্রথম এবং প্রধান হলো এই আধার কার্ড যা একটি অত্যন্ত প্রয়োজনীয় নথিপত্র যা ছাড়া অন্য যে কোন প্রকল্পের ফর্ম ফিলাপ করা সম্ভব না।
২. ভোটার কার্ড:
আবেদনকারী যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তার প্রমাণ হলো এই ভোটার কার্ড যা একটি অত্যন্ত প্রয়োজনীয় নথিপত্র।
৩. ব্যাংক একাউন্ট:
আবেদনকারীর অবশ্যই একটি নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে যাতে ওই অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের তিন হাজার টাকা প্রতি মাসে আসতে পারে এবং ওই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকতে হবে।
৪. পাসপোর্ট সাইজ ফটো :
আবেদনকারী নিজস্ব পাসপোর্ট সাইজ ফটো প্রয়োজন
৫. ইনকাম সার্টিফিকেট:
আবেদনকারীর পারিবারিক আয় অবশ্যই একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে।
৬. বাসস্থান:
আবেদনকারীকে অবশ্যই এই অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং মহিলা হতে হবে।
৭. রেশন কার্ড:
অনুমান করা হচ্ছে যে হয়তো রেশন কার্ডের প্রয়োজন হতে পারে।২৫ থেকে ৬০ বছর বয়সী পশ্চিমবঙ্গের স্থায়ী মহিলা বাসিন্দা প্রতি মাসে ৩০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে পাবে।
৮. জাতিগত শংসাপত্র:
লক্ষী ভান্ডার প্রকল্পে যেরকম তফসিলি জাতি বা উপজাতির মা-বোনেরা একটা অতিরিক্ত সুবিধা পেতেন মানে টাকার পরিমান কিছুটা বেশি পেতেন ঠিক তেমনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পেও কি ওই তফসিলি জাতি বা উপজাতির মা-বোনেরা বেশি টাকা পাবেন নাকি একই টাকা পাবেন তারা কি কোন সুবিধা পাবেন সেই সম্পর্কে বিজেপি সরকারের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা করা হয়নি। যদি ঘোষণা করা হয় যে তারা একটা অতিরিক্ত সুবিধা পাবেন তাহলে জাতিগত শংসাপত্র এর প্রয়োজন হবে।
৯. ফোন নাম্বার :
অবশ্যই সেই ফোন নাম্বারটি দেবেন। যার সাথে আপনার আধার নাম্বার লিঙ্ক করা আছে এবং ব্যাংকের সাথে যোগাযোগ আছে যাতে আপনি ফোনে কোন মেসেজ কিংবা নোটিফিকেশান এলে তৎক্ষণাৎ আপনি দেখতে পান এবং আপনার ব্যাংকে টাকা ঢুকেছে কিনা প্রতি মাসে সেই মেসেজটি আপনি দেখতে পান কোন কোন নথিপত্র জেরক্স এর প্রয়োজন হতে পারে।
কারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না:
১.SIR এ বাদ পরা :
যে সমস্ত মহিলাদের নাম SIR এর সময় ভোটের তালিকা থেকে বাদ গেছে সেই সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানানো হয়েছে।
২.বিদেশি নাগরিক:
যে সমস্ত মহিলারা ভারতীয় নাগরিক না সেই সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে স্পষ্ট ভাবে জানানো হয়েছে।
৩.ভুয়ো সুবিধাভোগী:
যে সমস্ত মৃত মহিলা বা যাদের ভোটের তালিকা থেকে নাম বাদ যাওয়ার পরে ভুলবশত লক্ষী ভান্ডারে প্রকল্পের টাকা পাচ্ছিলেন সেই সমস্ত মহিলারা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না বলে সুস্পষ্ট ভাবে জানানো হয়েছে।
৪.সরকারি চাকুরীজীবী :
কোন সরকারি চাকরিজীবী বা সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানানো হয়েছে ।
কোন কোন নথিপত্রের জেরক্স প্রয়োজন হতে পারে:
১. আধার কার্ড জেরক্স প্রয়োজন।
২. ভোটার কার্ড জেরক্স এর প্রয়োজন।
৩. ব্যাংক একাউন্টের প্রথম পাতার জেরক্স।
৪. রেশন কার্ড জেরক্স এর প্রয়োজন।
৫. আবেদনকারীর মাসিক বা বাৎসরিক আয়ের প্রমাণপত্র।( যদি লাগে)।
আবেদন পদ্ধতি:
আপনি এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটি অনলাইন বা অফলাইন দুটি ভাবেই আবেদন করতে পারেন তাই এই দুটি ভাবে আবেদন করার পদ্ধতি নীচে বর্ণনা করা হলো।
১. অনলাইন আবেদন পদ্ধতি:
প্রথমে আপনি এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটির ফর্ম ফিলাপ করার জন্য যে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প এর তরফ থেকে সরকারি পোর্টাল দেয়া হয়েছে সেই পোর্টালে যান এবং পোর্টালে গিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে সেটি রেজিস্ট্রেশন করুন তারপর ফর্মটি ফিলাপ করুন এবং যে সমস্ত নথিপত্র বা ডকুমেন্ট আপলোডের কথা বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করুন এই সমস্ত কিছু হয়ে গেলে তারপর আপনি সাবমিট করুন তাহলেই আপনার অনলাইন আবেদন পদ্ধতি সম্পূর্ণ হবে।
২. অফলাইন আবেদন পদ্ধতি:
আপনি অনলাইনের মাধ্যমে না করেও অফলাইনের মাধ্যমে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটি ফর্ম ফিলাপ করতে পারেন যার জন্য আপনাকে যে দুয়ারে সরকার ক্যাম্প বসে বা পৌরসভা অফিস বা ব্লক অফিস থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি সংগ্রহ করতে হবে।তারপর আপনি ফার্মটি ফিলাপ করুন এবং ওই ফর্ম এর জন্য যে সমস্ত নথিপত্রের জেরক্স প্রয়োজন বলা হয়েছে সেই সমস্ত জেরক্স গুলো অবশ্যই ফর্ম এর সাথে জমা করুন তাহলেই আপনার এই অফলাইন আবেদন পদ্ধতিটি সম্পন্ন হইবে।
বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে এই অন্নপূর্ণার ভান্ডার প্রকল্প নিয়ে এক আলোড়নের সৃষ্টি হয়েছে দেখা গিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম । যদিও সরকারি তরফ থেকে এখনো পর্যন্ত কোন ফর্ম বা অনলাইন পোর্টাল চালু করা হয়নি। যার দ্বারা আপনারা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্মটি ফিলাপ করতে পারেন তাই অন্নপূর্ণা ভান্ডারের কোন ফর্ম ফিলাপ করার আগে এবং কোন নথিপত্র আপলোড করার আগে আপনারা অবশ্যই জেনে নেবেন যে বিজেপি সরকারের পক্ষ থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিলাপ চালু হয়েছে কিনা । কারণ এখনো পর্যন্ত সরকারি তরফ থেকে কোন সরকারি পোর্টাল বা কোন ফর্ম বিলি করা হয়নি। অনলাইনে আপনার নথি আপলোড করার ফলে আপনি যে কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে পারেন।
কবে থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করা হবে
১ লা জুন থেকে চালু করা হবে বলে জানানো হয়েছে।
কোন দুই শ্রেণীর মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না
SIR এ বাদ পরা এবং যে সমস্ত সুবিধাভোগী অর্থাৎ যারা মৃত বা যারা এস আই আরে বাদ পড়ার পরও লক্ষী ভান্ডার এর সুবিধা পাচ্ছিলেন সেই সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানানো হয়েছে।
অন্য ফোনে ভান্ডার প্রকল্পে কত টাকা দেয়া হবে
প্রতিমাসে তিন হাজার টাকা করে দেয়া হবে বলে জানানো হয়েছে
মুসলিম মা বোনেরা কি প্রকল্পের সুবিধা পাবেন
শুধু মুসলিম না যে কোন ধর্মের মা বোনের এই প্রকল্পের সুবিধা পাবেন অবশ্যই তারা যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়
শেষ কথা:
এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবং কিভাবে আপনি ফর্ম ফিলাপ করবেন কোন কোন নথিপত্রের প্রয়োজন ফর্ম ফিলাপের জন্য অনলাইনে অফলাইন উভয় পদ্ধতি সম্পর্কে নিখুঁতভাবে জানার জন্য এবং বিজেপি সরকারের পক্ষ থেকে চালু করা আরও বিভিন্ন প্রকার ভাতা সম্পর্কে জানার জন্য এই ওয়েবসাইটটিতে নজর রাখুন।
ধন্যবাদ