পশ্চিমবঙ্গে বিজেপি যোজনা

২০২৬ সালের নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠনের ক্ষেত্রে বেশ কিছু নতুন যোজনা

পশ্চিমবঙ্গে বিজেপি যোজনা

২০২৬ সালের নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠনের ক্ষেত্রে বেশ কিছু নতুন যোজনা

Uncategorized

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি গৃহহীনদের বা গ্রামাঞ্চলে যে সমস্ত মানুষ আজও মাটির বাড়ি বা টিনের বাড়িতে আছেন সেই সমস্ত মানুষদের পাকা বাড়ি দেবার জন্য এই প্রকল্পটি চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে তিনি গৃহহীন মানুষদের থাকার সুব্যবস্থা করে দিচ্ছেন।

প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পের জন্য কি কি নথিপত্রের প্রয়োজন:

১. আধার কার্ড:

আবেদনকারীর পরিচয়ের প্রথম এবং প্রধান হলো এই আধার কার্ড যা একটি অত্যন্ত প্রয়োজনীয় নথিপত্র যা ছাড়া অন্য যে কোন প্রকল্পের ফর্ম ফিলাপ করা সম্ভব না। এক্ষেত্রে কেবল মাত্র আবেদনকারীর আধার কার্ড না আবেদনকারীর পরিবারের সকল সদস্যের আধার কার্ডের প্রয়োজন এই প্রকল্পে আবেদন করার জন্য।

২. ভোটার কার্ড:

আবেদনকারী যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তার প্রমাণ হলো এই ভোটার কার্ড যা একটি অত্যন্ত প্রয়োজনীয় নথিপত্র।

৩. রেশন কার্ড:

এই রেশন কার্ড থেকে বোঝা যাবে যে পরিবার টি দরিদ্র কি ধনী। তারা এই প্রকল্পের সুবিধা পাবে নাকি, দরিদ্র পরিবার হলে অবশ্যই প্রকল্পের সুবিধা পাবেন তাই রেশন কার্ডের প্রয়োজন কারণ রেশন কার্ড থেকেই জানা যাবে যে পরিবারটি দরিদ্র পরিবার নাকি ধনী পরিবার।

৪.ব্যাংক একাউন্ট:

আবেদনকারীর অবশ্যই একটি নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে যাতে ওই অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তিন হাজার টাকা প্রতি মাসে আসতে পারে এবং ওই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকতে হবে।

৫. ফোন নাম্বার:

অবশ্যই সেই ফোন নাম্বারটি দেবেন। যার সাথে আপনার আধার নাম্বার লিঙ্ক করা আছে এবং ব্যাংকের সাথে যোগাযোগ আছে যাতে আপনি ফোনে কোন মেসেজ কিংবা নোটিফিকেশান এলে তৎক্ষণাৎ আপনি দেখতে পান এবং আপনার ব্যাংকে টাকা ঢুকেছে কিনা সেই মেসেজটি আপনি দেখতে পান।

৬. জব কার্ড:

আবেদনকারীর জব কার্ড বা স্বচ্ছ ভারত মিশন নাম্বার (গ্রামীন এলাকার ক্ষেত্রে) প্রয়োজন।

৭. আয় শংসাপত্র:

আবেদনকারীর আয় সমস্যা করতে প্রয়োজন এই প্রকল্পে আবেদন করার জন্য।

৮. জমির কাগজপত্র:

আবেদনকারীর জমির কাগজপত্র প্রয়োজন কারণ ওই কাগজপত্র দেখেই টাকা দেয়া হবে সরকারি তরফ থেকে বাড়ি তৈরি করার জন্য ওই জায়গার উপর।

৯. পাসপোর্ট সাইজ ফটো:

আবেদনকারীর এই প্রকল্পে আবেদন করার জন্য পাসপোর্ট সাইজ ফোর্ট এর প্রয়োজন

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কিভাবে আপনি আবেদন করবেন:

প্রধানমন্ত্রীর এই আবাস যোজনা প্রকল্পটি এক অন্যতম প্রকল্প কারণ গৃহহীন বা গ্রামে যে সমস্ত মানুষদের মাটির বাড়ি বা টিনের বাড়ি আছে সেই সমস্ত মানুষদেরকে এই প্রকল্পের মাধ্যমে পাকা বাড়ি করে দেয়া হয়। যাতে তারা থাকার আশ্রয়টুকু পায়।

এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন পদ্ধতির সম্পর্কে নিচে আলোচনা করা হলো। আর এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প গ্রামীণ এবং শহরাঞ্চলে আবেদন করার পদ্ধতি ভিন্ন তাই গ্রামীণ এবং শহরাঞ্চলে কিভাবে আবেদন করবেন উভয় পদ্ধতি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

আবেদন পদ্ধতি:

গ্রামাঞ্চলে কিভাবে আপনি আবেদন করবেন:

১.গ্রামে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প এ সরাসরি আবেদন করা যায় না গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যোগ্য উপভোক্তা অর্থাৎ যাদের বাড়ি নেই বা যাদের মাটির বাড়ি আছে সেই সমস্ত মানুষদের তালিকা তৈরি করা হয়।

২. আপনার নাম তালিকা আছে কিনা সেটা দেখার জন্য আপনি পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে জানতে পারবেন যে আপনার নামটা তালিকায় আছে কি নেই। যদি আপনার নাম তালিকায় থাকে তাহলে আপনাদের পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েত প্রধান বা অধিকারীদের সহায়তায় ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে।

তাহলেই গ্রামাঞ্চলের ক্ষেত্রে আবেদন পদ্ধতি সম্পন্ন হবে।

তবে শহরাঞ্চলের ক্ষেত্রে এইভাবে আবেদন করা হয় না শহরাঞ্চলে অনলাইনে মাধ্যমে আবেদন করা হয় শহরাঞ্চলের আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

শহরাঞ্চলে আবেদন পদ্ধতি:( অনলাইন আবেদন পদ্ধতি):

১. শহরাঞ্চলে মানুষদের ক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের জন্য যে সরকারি অফিসিয়াল ওয়েবসাইট টি আছে, ওই ওয়েবসাইটটিতে আপনারা আবেদন করতে পারেন।

২. সরকারি অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে”Citizen Assessment “অপশানে ক্লিক করে আধার নম্বর এবং অন্যান্য তথ্য দিয়ে আবেদন করতে হবে।

৩. ফর্মটি ফিলাপ হয়ে গেলে একটি”Assessment Id”দেয়া হবে যা দিয়ে পরবর্তীতে আবেদনের স্ট্যাটাস চেক করা যায়।

৪. এছাড়াও আপনার এলাকায় কাছাকাছি কোন” কমন সার্ভিস সেন্টার “বা স্থানীয় পৌরসভায় গিয়ে আবেদন করা সম্ভব।

এইভাবেই আপনি শহর অঞ্চলে আবেদন করতে পারেন এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের জন্য।

ওপরে অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতি ব্যাখ্যা করা হলো এবং শহর বা গ্রামাঞ্চলে আপনি কিভাবে আবেদন করতে পারবেন সেই নিয়ে উপরে ব্যাখ্যা করা হলো তাই আপনি যেকোনো ভাবেই এই আবেদনটি সম্পন্ন করতে পারেন।

এই প্রকল্পে কত টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে:

২০২৬ সালের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে সরাসরি আর্থিক সহায়তা টাকা এবং গৃহ ঋণ সুদ এই দুই ভাবেই সহায়তা প্রদান করা হচ্ছে। গ্রামাঞ্চলের মানুষ এবং শহরাঞ্চলের মানুষের প্রকল্প থেকে কত টাকা আর্থিক সহায়তা পাবেন সেই সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হলো।

গ্রামের মানুষেরা কত টাকা আর্থিক সুবিধা পাবে:

এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য গ্রামীণ এলাকার ক্ষেত্রে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে

১. সমতল এলাকা:

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প সমতল এলাকার মানুষদের জন্য ০১.২০ লক্ষ টাকা সরাসরি আর্থিক সহায়তা করা হয় সরকারি তরফ থেকে

২. পাহাড়ি বা দুর্গম এলাকা:

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সমতল এলাকার মানুষের থেকে পাহাড়ি বা দুর্গম এলাকার মানুষদের আরো বেশি পরিমাণ আর্থিক সহায়তা করা হয়। পাহারি বা দুর্গম এলাকার মানুষের জন্য ১.৩০ লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হয় সরকারি তরফ থেকে।

শহরাঞ্চলের মানুষেরা কত টাকা আর্থিক সহায়তা পায়:

শহরাঞ্চলে র এই প্রকল্পের যোগ্য মানুষদের বাড়ি নির্মাণের জন্য বা বাড়ি কেনার জন্য আর্থিক সহায়তা এবং গৃহ ঋণ সুদের ভর্তুকি দেয়া হয়।

১.সরাসরি আর্থিক সহায়তা:

গ্রামের মানুষের তুলনায় শহর অঞ্চলের মানুষদের টাকার পরিমাণ টা আরো বেশি কারণ শহর অঞ্চলে জমি জায়গার দাম অনেক বেশি সেই কারণে শহর অঞ্চলের মানুষদের ২.৫০ লক্ষ টাকা সরকারি তরফ থেকে সরাসরি আর্থিক সহায়তা করা হয়।

২. সুদের ভর্তুকি:

এই প্রকল্পের যোগ্য মানুষ থেকে বাড়ি কেনার জন্য ২.৩০ লক্ষ টাকা থেকে ২.৬৭ লক্ষ টাকা পর্যন্ত গৃহ ঋণ সুদের ভর্তুকি দেয়া হয়।

৩. PMAY_Urban 2.0 :

নতুন চালু হওয়ার PMAY_Urban2.0 স্কিমের আওতায় ২৫ লক্ষ টাকা গৃহ ঋণের সর্বোচ্চ ১.৮০ লক্ষ টাকা পর্যন্ত সুদে ভর্তুকি রয়েছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে গ্রামীণ মানুষেরা কত টাকা আর্থিক সহায়তা পাবেন?

এই প্রকল্প অনুযায়ী গ্রামীণ সমতল এলাকার মানুষেরা ১.২০ লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে পাহাড়ি বা দুর্গম এলাকার মানুষেরা কত টাকা আর্থিক সহায়তা পাবেন?

প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্প অনুযায়ী দুর্গম এলাকার মানুষেরা ১.৩০ লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন সরকারি তরফ থেকে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প অনুযায়ী শহর অঞ্চলের মানুষেরা কত টাকা আর্থিক সহায়তা পাবেন?

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প অনুযায়ী শহর অঞ্চলের মানুষেরা সরাসরি ২.৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন ।এছাড়াও তারা গৃহ ঋণ সুদের ভর্তুকি হিসেবেও টাকা সহায়তা পাবেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কাদের সুবিধা প্রদান করা হচ্ছে?

প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত গৃহহীন মানুষ আছেন বা যে সমস্ত মানুষদের মাটির বা টিনের বাড়ি সেই সমস্ত মানুষদের কে পাকা বাড়ি তৈরি করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের শহর অঞ্চলের মানুষদের কত টাকা গৃহ ঋণ সুদের ভর্তুকি দেয়া হয়?

২৫ লক্ষ টাকা গৃহ ঋণ এ সর্বোচ্চ ১.৮০ লক্ষ টাকা সুদের ভর্তুকি দেয়ার সুবিধা আছে।

শেষ কথা:

প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্প সম্পর্কে আরো তথ্য জানার জন্য এবং কোথায় আবেদন করবেন কিভাবে আবেদন করবেন শহর অঞ্চলের মানুষেরা কত টাকা আর্থিক সহায়তা পাবে গ্রামাঞ্চলের মানুষেরা কত টাকা আর্থিক সহায়তা পাবে দুর্গম এলাকার মানুষেরা কত টাকা আর্থিক সহায়তা পাবে বা কত টাকা গৃহ ঋণ সুদের ভর্তুকি পাওয়া যায় হয় সেই সমস্ত সম্পর্কে জানার জন্য এবং মোদি সরকারের আরো বিভিন্ন ভাতা প্রকল্প সম্পর্কে বিশদে জানার জন্য এই ওয়েবসাইটটিতে নজর রাখুন।

ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *