২০২৬ সালে কেন্দ্রীয় সরকারের কিছু উল্লেখযোগ্য প্রকল্প
এই ২০২৬ সালে পশ্চিমবঙ্গ সহ সারা দেশে বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্প পরিচালনার কথা বলেছেন বিজেপি সরকার । আমরা সকলেই জানি ৪ মে রাজ্যে পালাবদল ঘটেছে এবং রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার ।বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেই জনকল্যাণমূলক প্রকল্প পরিচালনার কথা জানিয়েছিলেন তারা বলেছিলেন যদি রাজ্য তাদের ক্ষমতায় আসে তাহলে তারা সাধারণ মানুষদের অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ সারা দেশে দেশের মানুষদের সহায়তা করবেন। তার জন্য তারা বিভিন্ন প্রকল্পের কথা বলেছেন সেই সমস্ত প্রকল্পগুলির কথা আলোচনা করা হলো।

বিজেপি সরকারের পক্ষ থেকে বিভন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা জানানো হয়েছে তার মধ্যে অন্যতম প্রকল্প হল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প ।
১.মহিলাদের জন্য দুটি বিশেষ প্রকল্প:
১.অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প:
অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প হলো একটি জনকল্যাণমূলক প্রকল্প এই প্রকল্পে সাধারণ মা-বোনেদের প্রতি মাসে লক্ষী ভান্ডারের দ্বিগুণ অর্থাৎ ৩০০০ টাকা করে দেয়া হবে যাতে তারা স্বাবলম্বী হতে পারে । এই প্রকল্প তিনি শুধুমাত্র হিন্দু ধর্মে মহিলাদের জন্য নয়, মুসলিম বা যেকোনো ধর্মের মহিলা এই প্রকল্পের আওতায় পড়বেন অবশ্যই যদি তারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয় এবং তাদের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে হয়। অনুমান করা হচ্ছে মে জুন মাস থেকেই এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটি চালু করা হবে এবং লক্ষী ভান্ডার প্রকল্পটি হয়তো বন্ধ হয়ে যাবে ।
২.বিনামূল্যে শিক্ষা এবং সুরক্ষা:
এখনও বর্তমান সমাজে কন্যা সন্তানদের অবহেলা করা তাদের ওপর নোংরা দৃষ্টিভঙ্গি, তাদেরকে পড়াশোনা না শেখানো তাদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়া ,তাদের উপর অত্যাচার করা এই সমস্ত থেকে কন্যা সন্তানদের রক্ষা করার জন্য বিজেপি সরকারের পক্ষ থেকে এক প্রকল্প তারা চালু করবে বলেছেন সেটি হলো কন্যা সন্তানদের বিনামূল্যে শিক্ষা প্রদান করা এবং তাদের সুরক্ষা প্রদান করা যাতে তারাই সমাজের নোংরা দৃষ্টিভঙ্গির কবল থেকে রক্ষা পায় এবং শিক্ষিত হতে পারে ।
৩. বিনামূল্যে যাতায়াত:
স্কুলে পড়া মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
২.বেকার যুবক-যুবতীদের জন্য:
১.বেকার ভাতা:
বিজেপি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ৩০০০ টাকা প্রদান করা হবে।
২.কর্মসংস্থান:
বিজেপি সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সমস্ত সরকারি পদ এখনো পর্যন্ত ফাঁকা আছে সেই সমস্ত সরকারি পদে কর্মচারী নিয়োগ করা হবে । পুনরায় স্বাভাবিকভাবে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কর্মচারী নিয়োগ করা হবে এমনটাই আশ্বাস দিয়েছেন ।
৩. পরীক্ষার জন্য অনুদান:
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা জন্য(WBCS ,UPSC)এককালীন ১৫০০০ টাকা অনুদান দেয়া হবে যাতে পরীক্ষার্থীর কিছুটা হলেও আর্থিক সুবিধা হয়। এবং টাকার কারণে যেন কোন পরীক্ষার্থী পেছিয়ে না পড়ে অর্থাৎ যারা আর্থিকভাবে দুর্বল পরীক্ষার্থী । এই জন্য বিজেপি সরকারের পক্ষ থেকে এই পনের হাজার টাকা প্রদান করা হবে যাতে সেই সমস্ত আর্থিকভাবে পেছিয়ে পড়া পরীক্ষার্থীর সুযোগটা টাকার কারণে হারিয়ে না যায়।
৩.স্বাস্থ্য এবং কৃষি :
১.আয়ুষ্মান ভারত যোজনা:
এটি হল বিশ্বের বৃহত্তম সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্প। এই প্রকল্পে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ যাদের চিকিৎসা করার মত প্রয়োজনীয় টাকা নেই সেই সমস্ত মানুষদের বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্য চিকিৎসা প্রদান করা করার সুবিধা দেয়া হবে। দেশ জুড়ে এই তালিকায় অন্তর্ভুক্ত সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে।
২. পিএম কিষান নিধি প্রকল্প:
কৃষকদেরকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে বার্ষিক ৬০০০ টাকা প্রদান করা হতো সেই টাকার পরিমাণ বাড়িয়ে ৯০০০ টাকা করবেন এমনটাই জানিয়েছেন বিজেপি সরকার।
৩.অন্নপূর্ণা ক্যান্টিন:
বিজেপি সরকারের পক্ষ থেকে যে অন্নপূর্ণা ক্যান্টিন প্রকল্পটি চালু করা হয়েছে তার মূল উদ্দেশ্য হলো দরিদ্র মানুষ এবং কৃষকেরা ভালোভাবে পেট ভরে খাবার সুযোগ পায়। এই অন্নপূর্ণা ক্যান্টিন প্রকল্পটির মাধ্যমে সাধারণ মানুষ যাতে ৫ টাকার বিনিময় খাবার সুব্যবস্থা করে পায় ।
৪.সরকারি কর্মচারীদের জন্য:
১.৭ পে কমিশন :
বিজেপি সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই সমস্ত সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশন কার্যকর করা হবে বলে জানানো হয়েছে ।
৫.আবাসন:
১.প্রধানমন্ত্রী আবাস যোজনা:
গৃহহীন এবং কাঁচা বাড়িতে বসবাসকারী দরিদ্র মানুষ যারা আর্থিকভাবে দুর্বল সেই সমস্ত মানুষদের বিজেপি সরকারের পক্ষ থেকে এই আবাস যোজনার প্রকল্পের মাধ্যমে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দেয়া হবে যাতে তারা বিভিন্ন বিপর্যয়ের কবল থেকে রক্ষা পায় এবং একটা স্থায়ি আশ্রয়স্থল পায় ।
৬.জল:
১.জল জীবন মিশন:
এই জল জীবন মিশন এর দ্বারা যে সমস্ত পরিবারের পানীয় জলের ব্যবস্থা নেই। সেই সমস্ত পরিবারের পানীয় জলের ব্যবস্থার জন্য পাইপের মাধ্যমে পানীয় জল বাড়ি বাড়ি পাঠানো হবে যাতে মানুষ পানীয় জলের অভাবে না ভোগে। এবং পানের অযোগ্য জল না পান করে । সেই কারণে বিজেপি সরকারের পক্ষ থেকে এই জল জীবন মিশন প্রকল্পটি চালু করা হবে । এবং বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করে দেয়া হবে এমনটাই জানিয়েছেন বিজেপি সরকার ।
৭. মৎস্য চাষ:
১. মৎস্যজীবীদের বীমা:
রাজ্যের সমস্ত মৎস্যজীবীদের কেন্দ্রীয় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে এবং পশ্চিমবঙ্গ কে মৎস্য রপ্তানির কেন্দ্রে পরিণত করা হবে এমনটা জানিয়েছেন বিজেপি সরকার ।তাই আশা করা যায় এই মৎস্যজীবীরা এই প্রকল্পের দ্বারা উপকৃত হবে এবং তাদের আয়ের পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পাবে। তার ফলে। এবং পশ্চিমবঙ্গের উন্নয়ন ঘটবে এই প্রকল্পের হাত ধরে।
৮. বার্ধক্য ভাতা:
বিজেপি সরকার জানিয়েছিলেন যে যদি রাজ্য তাদের ক্ষমতায় আসে তাহলে তারা বিভিন্ন ভাতা প্রদান করবেন এবং সেই ভাতার মধ্যে আরো এক উল্লেখযোগ্য ভাতা হলো বার্ধক্য ভাতা প্রকল্প। যা বৃদ্ধ মহিলাদের প্রদান করা হয়ে থাকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকার পরিমান বাড়িয়ে ১৫০০ থেকে ৩ হাজার টাকা করা হবে এমনটাই জানিয়েছেন বিজেপি সরকার বিভিন্ন প্রচার এবং সংবাদপত্রে।
৯. বিধবা ভাতা প্রকল্প:
বিজেপি সরকার ক্ষমতায় আশায় তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এখনো পর্যন্ত তারা জানাচ্ছেন তারা সেই প্রতিশ্রুতি পালন করবেন এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী আগে যে টাকা পেত বিধবা ভাতা প্রকল্প থেকে সেই টাকার দ্বিগুণ টাকা করে দেয়া হবে যাতে এই বিধবা মহিলারা স্বাবলম্বী হতে পারে এই প্রকল্পের মাধ্যমে এই সমস্ত বিধবা মহিলাদের কিছুটা হলেও আর্থিক সহায়তা হয় ।
এছাড়াও আরও বিভিন্ন ভাতা প্রকল্পের কথা জানিয়েছিলেন বিজেপি সরকার বিভিন্ন প্রচার এবং সংবাদ পত্র মারফত যেহেতু রাজ্যে পালাবদল ঘটে গেছে এবং রাজ্য বিজেপি সরকারের ক্ষমতায় এসেছে তাই আশা করা যায় এই সমস্ত ভাতা প্রকল্প গুলি বাস্তবায়িত হবে কিছুটা সময় লাগবে কারণ সরকারি পদে কর্মচারী নিয়োগের পরেই এই প্রকল্পের কাজগুলো তারা সম্পন্ন করতে পারবে তাই অনুমান করা হচ্ছে যে মে- জুন মাস থেকেই এই সমস্ত প্রকল্প চালু হবে।
বিজেপি সরকার কি চাকুরির কোন ব্যবস্থা করবেন?
হ্যাঁ। পুনরায় আগের মত চাকরি দেয়া হবে বলে আশ্বস্ত করছেন।
বিজেপি সরকারের পক্ষ থেকে কি বিধবা মহিলাদের জন্য কোন ভাতার ব্যবস্থা করা হয়েছে?
লক্ষী ভান্ডারী দ্বিগুণ অর্থাৎ তিন হাজার টাকা।
বিজেপি সরকারকে কৃষকদের কোনো ভাতার দেয়ার ব্যবস্থা করেছেন?
হ্যাঁ ।কৃষকদের জন্য পি এম কিষাণ নিধি বৃদ্ধি প্রকল্প চালু করেছেন।
বিজেপি সরকার কি আশ্রয়হীন মানুষের আশায় স্থলের ব্যবস্থা করেছেন?
হ্যাঁ আশ্রয়হীন মানুষের জন্য আবাস যোজনা প্রকল্প চালু করবেন।
বিজেপি সরকার কি বার্ধক্য ভাতার পরিমাণ দ্বিগুণ করবেন?
হ্যাঁ দ্বিগুণ করবেন বলেই জানিয়েছেন।
বিজেপি সরকার অন্নপূর্ণা ভাণ্ডারে কত টাকা দেবেন
লক্ষী ভান্ডারী দ্বিগুণ অর্থাৎ তিন হাজার টাকা।
বিজেপি সরকারকে নারী শিক্ষার বিষয় কোন ভূমিকা নেবেন?
হ্যাঁ নারীদের শিক্ষা বিনামূল্যে করার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।
শেষ কথা:
ওপরে বিজেপি সরকারের বিভিন্ন ভাতা প্রকল্পের কথা আপনাদের সংক্ষেপে বর্ণনা করলাম। এই সমস্ত ভাতা প্রকল্প সম্পর্কে বিশদে জানার জন্য এবং কিভাবে ফর্ম ফিলাপ করবেন কোথা থেকে ফর্ম ফিলাপ করবেন অনলাইন না অফলাইন এবং অনলাইনে ফর্ম ফিলাপ করলে কিভাবে করবেন বা অফলাইনে ফর্ম ফিলাপ করলে কিভাবে করবেন এবং কোন কোন নথিপত্রের প্রয়োজন ।কোন কোন নথিপত্রের জেরক্স এর প্রয়োজন সেই সমস্ত বিষয় নিখুঁতভাবে জানার জন্য এবং বিজেপি সরকারের আরও বিভিন্ন ভাতা প্রকল্প সম্পর্কে জানার জন্য এবং নতুন আপডেট এর জন্য নজর রাখুন এই ওয়েবসাইটটিতে।
ধন্যবাদ