পশ্চিমবঙ্গে বিজেপি যোজনা

২০২৬ সালের নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠনের ক্ষেত্রে বেশ কিছু নতুন যোজনা

পশ্চিমবঙ্গে বিজেপি যোজনা

২০২৬ সালের নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠনের ক্ষেত্রে বেশ কিছু নতুন যোজনা

Uncategorized

মোদি সরকারের এক অভিনব এবং উল্লেখযোগ্য প্রকল্প PM VBRY কার আবেদন করতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে

PM _VBRY(prime Minister Viksit Rozgar Yojana) বা প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা ।এটি মোদি সরকারের এক অভিনব এবং অন্যতম প্রকল্প মধ্যে একটি। এটি কেন্দ্রীয় সরকারের বা বিজেপি সরকারের একটি কর্মসংস্থান ভিত্তিক প্রকল্প যার মূল উদ্দেশ্য হলো যুবকদের চাকরি সুযোগ করে দেয়া ।এই প্রকল্পের মাধ্যমে বিজেপি সরকার সারাদেশে দ জুড়ে এক আলোড়নে সৃষ্টি করেছেন কারণ বহুদিন যাবত কোন চাকরির সুবিধা পাওয়া যায়নি। তাই এটি বিজেপি সরকারের এক জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে অন্যতম।

এই প্রকল্পের মাধ্যমে বিজেপি সরকার যুবকদের চাকরির সুযোগ করে দিয়েছে । এর ফলে দেশজুড়ে বেকারত্বের সংখ্যা কমছে। যুবকেরা চাকরি পাচ্ছে ফলে দেশের একটা সার্বিক উন্নয়ন ঘটছে। যুবকদের আর্থিকভাবে সহায়তা করেছেন এই প্রকল্পের মাধ্যমে।

এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য:

১. এই প্রকল্পের মাধ্যমে বিজেপি সরকার বেকার যুবকদের চাকরি করার ব্যবস্থা করে দিতে চাইছেন।

২. শিল্প এবং কোম্পানিতে নতুন কর্মচারী নিয়োগ করতে চাইছেন ।যার ফলে শিল্পে উন্নতি ঘটে এবং বেকার যুবকদের আর্থিকভাবে সহায়তা হয় এবং তারা তাদের দক্ষতা দেখানোর সুযোগ পায়।

৩. বিজেপি সরকার দেশের আর্থিক উন্নতির জন্য এই প্রকল্প চালু করেছেন ।এই প্রকল্পের ফলে বেকার যুবকেরা কর্মসংস্থান পাবে এবং বিভিন্ন শিল্প এর ও উন্নতি ঘটাবে এর ফলে দেশের আর্থিক উন্নতি ঘটবে।

৪. যে সমস্ত যুবকেরা কর্ম ক্ষেত্রের অভাবে বেকার বসে আছে সেই সমস্ত যুবকদের দক্ষতা দেখানোর জন্য এই কর্মসংস্থান এর ব্যবস্থা।

৫. এই প্রকল্পের মাধ্যমে মোদি সরকার ভারতের অর্থনীতিকে শক্তিশালী করার চেষ্টা করছেন যার ফলে ভারত আর্থিক দিক থেকে উন্নতি লাভ করে অন্যান্য দেশের তুলনায়।

৬. প্রধানমন্ত্রীর এই প্রকল্পের জন্য ৯৯,৪৪৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মূল লক্ষ্য বা উদ্দেশ্য হল পরবর্তী দুই বছর দু বছরে এত৩.৫ কোটির বেশি কর্মসংস্থান করা।

মোদি সরকারের এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবকরা কর্মসংস্থান পাবে এবং বেসরকারি কোম্পানিগুলো কর্মচারী পাবে এর ফলে অর্থনৈতিক উন্নতি ঘটবে ভারত অর্থনৈতিক দিক থেকে আরো শক্তিশালী দেশ হয়ে উঠবে।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন:

প্রথমবার যে সমস্ত যুবক-যুবতীরা চাকরি বাসে সেই সমস্ত যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা পেতে পারে

২. বেসরকারি যে সমস্ত কোম্পানিগুলো আছে সেই সমস্ত কোম্পানিতে নতুন কর্মচারী এ সুবিধা পাবে নিয়োগ এর ব্যবস্থা।

৩. EPFO তে নতুন রেজিস্ট্রেশন হওয়া কর্মীরা এই প্রকল্পের সুবিধা পাবে।

৪. বিভিন্ন শিল্পে যে সমস্ত কর্মীরা আছে সেই সমস্ত কর্মী ।এছাড়াও উৎপাদন সংস্থার কর্মীরা এই প্রকল্পের সুবিধা পাবে।

৫. ১৮ থেকে ৩৫ বছরের যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবে।

৬. বিভিন্ন কারখানা ও পরিসেবা খাতের কর্মচারীরা এই প্রকল্পের সুবিধা পাবে বলে জানানো হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কোম্পানি গুলিকে নতুন কর্মচারী নিয়োগে উৎসাহ প্রদান করা হচ্ছে। বেকার যুবক যুবতীদের চাকরি সুযোগ করে দেয়া হচ্ছে যার ফলে বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা হচ্ছে এবং মোদি সরকার ভারতের অর্থনীতি কে শক্তিশালী করার জন্য এই প্রকল্প চালু করেছেন।

কি ধরণের সুবিধা পাবেন এই প্রকল্প এর মাধ্যমে:

১. এই চাকরিতে যোগ দিলে এককালীন আর্থিক সহায়তা দেয়া হবে মোদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

২.EPF সংক্রান্ত সুবিধা পাওয়া যাবে।

এছাড়াও কোম্পানিতে নতুন কর্মী নিয়োগে ভর্তুকি কিছু ক্ষেত্রে মাসিক ইনসেনটিভ।

৩. প্রথমবার চাকরি পাওয়ার জন্য যুবক যুবতীদের অনেক সময় বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্ত সমস্যা, যাতে দূর হয় তার জন্যই মোদি সরকারের এক অভিনব প্রকল্প হচ্ছে এই প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা প্রকল্পটি।

৪. যত বেশি পরিমাণে কর্মী পাওয়া যাবে তত বেশি পরিমাণে শিল্পে সেই সমস্ত কর্মীদের নিয়োগ করা সম্ভব যার ফলে প্রচুর পরিমাণে কর্মচারী কোম্পানির এ পাবে এবং অর্থনৈতিক উন্নতি ঘটবে।

মোদি সরকারের এই প্রকল্প টিকে যদি দুটি অংশে বিভক্ত করা হয় এই প্রকল্পের দুইটি অংশ সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হলো।

এই প্রকল্পে কর্মচারী এবং যিনি কর্মচারী নিয়োগ করছেন উভয় ব্যক্তি সুবিধা পাচ্ছে সেই কারণেই দুটি অংশে ভাগ করা হয়েছে এই প্রথম অংশটি নিয়ে আলোচনা করা হলো।

প্রথম অংশ:

কর্মরত বেকার যুবকদের সহায়তা প্রদান:

১.যে সমস্ত যুবক EPFO আয়তাভুক্ত প্রতিষ্ঠানে প্রথমবারের মতো চাকরিতে যোগ দিচ্ছেন এবং যাদের মাসিক বেতন ১ লাখ টাকা নিচে সেই সমস্ত মানুষ এই প্রকল্পের সুবিধা পাবে।

২.এই প্রকল্পে সরকার কর্মরত যুবকদের ১৫০০০ টাকা পর্যন্ত দেবেন দুইটি কিস্তির মাধ্যমে ।প্রথম কিস্তিতে টাকা দেয়া হবে ছয় মাস পর দ্বিতীয় কিস্তি দেওয়া হবে বারো মাস পর EPFO পটালে আর্থিক সাক্ষরতা কোর্স শেষ করার পর।

দ্বিতীয় অংশ:

নতুন কর্মসংস্থান সৃষ্টিকারী নিয়োগকর্তাদের জন্য আর্থিক সহায়তা:

যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নতুন কর্মচারী নিয়োগ করবে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে সরকার আর্থিকভাবে সহায়তা করবে অবশ্যই যদি তাদের মাসিক বেতন ১ লাখ টাকার নিচে হয়ে থাকে

২.সরকারি তরফ থেকে এই আর্থিক সহায়তা দু বছর পর্যন্ত নতুন প্রতিষ্ঠান গুলি যারা কর্মচারী নিয়ে করছেন সেই সমস্ত প্রতিষ্ঠান গুলিকে দেয়া হবে তবে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতের প্রতিষ্ঠান গুলিকে চার বছর পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে সরকারি তরফ থেকে।

৩.প্রতিষ্ঠানগুলির কর্মচারীদের বেতনের ওপর নির্ভর করে প্রতিমাসে প্রত্যেক কর্মচারীর জন্য তিন হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেয়া হবে সরাসরি নিয়োগকর্তার প্যান(PAN Card)সংযুক্ত একাউন্টে।

আবেদন পদ্ধতি:

যেহেতু এই প্রকল্পের মাধ্যমে কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়ই আর্থিক সহায়তা পাবে সরকারি তরফ থেকে সেই কারণে কর্মচারী ও নিয়োগ কর্তার আবেদন পদ্ধতি আলাদা হবে নিচে কর্মচারী এবং নিয়োগকর্তার আবেদন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো।

১. কর্মচারীর ক্ষেত্রে আবেদন পদ্ধতি:

যে সমস্ত কর্মচারীরা প্রথমবার চাকরিতে প্রবেশ করবে তাদের জন্য ইউনিভার্সাল একাউন্ট নাম্বার (UAN)তৈরি করতে হবে। UMANG বলে একটি অ্যাপ আছে ওই অ্যাপের ফেস অথেনটিকেশন প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন করা যাবে। তাহলেই কর্মচারীরা সরকারি তরফ থেকে সুবিধা পাবে এই প্রকল্পের।

২. নিয়োগকর্তাদের জন্য আবেদন পদ্ধতি:

নতুন কর্মসংস্থান সৃষ্টি করার ক্ষেত্রে নিয়োগকর্তাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তাহলেই তারা এই প্রকল্পের সুবিধা ভোগ করবে।

PM_VBRY প্রকল্পের ক্ষেত্রে নিয়োগকর্তাদের কি আর্থিক সুবিধা প্রদান করা হবে?

হ্যাঁ, নিয়োগকর্তাদেরও এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধা দেয়া হবে।

PM_VBRY প্রকল্পের ক্ষেত্রে কর্মচারীদের কত টাকা আর্থিক সুবিধা প্রদান করা হবে?

১৫০০০ টাকা আর্থিক সুবিধা প্রদান করা হবে দুটি কিস্তির মাধ্যমে তার এই টাকা টা পাবে।

PM_VBRY প্রকল্পে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতের প্রতিষ্ঠান গুলিকে কত দিন পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে?

এই প্রকল্প অনুযায়ী উৎপাদন খাত এর প্রতিষ্ঠানগুলিকে চার বছর পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে সরকারি তরফ থেকে

PM_VBRY প্রকল্পের মূল উদ্দেশ্য কি?

কর্মরত বেকার যুবকদের চাকরি প্রদান করা এবং অর্থনৈতিক দিক থেকে ভারতকে উন্নত করে তোলা

PM_VBRY প্রকল্পে কি উৎপাদন খাতের প্রতিষ্ঠান গুলি ছাড়া বাকি প্রতিষ্ঠান গুলিকে একই সহায়তা প্রদান করা হবে?

না এই প্রকল্প অনুযায়ী উৎপাদন খাতের প্রতিষ্ঠান গুলিকে চার বছর পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে বাকি প্রতিষ্ঠান গুলিকে দু’বছর আর্থিক সহায়তা প্রদান করা হবে সরকারি তরফ থেকে।

PM_VBRY প্রকল্প কত দিন পর্যন্ত চালু থাকবে?

এই প্রকল্প 2027 সাল পর্যন্ত চালু থাকবে বলে জানানো হয়েছে আপাতত।

PM_VBRY প্রকল্পে কর্মচারী এবং নিয়োগকর্তা কি একইভাবে ই আবেদন করবে?

না এই প্রকল্প অনুযায়ী কর্মচারী এবং নিয়োগকর্তার দুইজনেরই আবেদন পদ্ধতি আলাদা ওপরে আবেদন পদ্ধতিটি ভালোভাবে বর্ণনা করা আছে দেখে নিন।

শেষ কথা:

PM_VBRY প্রকল্প সম্বন্ধে আরও জানতে এবং কিভাবে আপনি আবেদন করবেন কত টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেয়া হবে কর্মচারী এবং নিয়োগকর্তাদের সেই সমস্ত বিষয়ে জানার জন্য এবং কোন প্রতিষ্ঠান কে কত বছর পর্যন্ত আর্থিক সহযোগিতা প্রদান করা হবে ।প্রত্যেক প্রতিষ্ঠানকেই একই বছর পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে কিনা বা কত টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে সেই সমস্ত বিষয়ে জানার জন্য এবং এই প্রকল্প সম্বন্ধে আরো জানার জন্য নজর রাখুন ওয়েবসাইট দিতে। এছাড়াও যদি আপনি মোদি সরকারের যে কোন প্রকল্প সম্পর্কে জানতে চান কিভাবে ওই প্রকল্পে আবেদন করবেন কোথা থেকে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে এই সমস্ত বিষয়ে বিশদে জানার জন্য অবশ্যই এই ওয়েবসাইটটিতে নজর রাখবেন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো অবশ্যই নজর রাখতে হবে এই ওয়েবসাইট দিতে।

ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *