প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্প কার আবেদন করতে পারবেন কি কি ডকুমেন্ট লাগবে
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পটি হল সরকারের একটি দুর্ঘটনা মূলক বীমা প্রকল্প ।যার মাধ্যমে কোন ব্যক্তি যে কোন প্রকার দুর্ঘটনার ফলে যদি মৃত বা স্থায়ী অক্ষমতা সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে বার্ষিক কুড়ি টাকা প্রিমিয়ামের বিনিময় সেই ব্যক্তি পলিশিধারি সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন এই প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের মাধ্যমে সরকারি তরফ থেকে।

প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পে কারা আবেদন করতে পারবেন:
১. আবেদনকারীর বয়সসীমা:
আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৭০ বছর এর মধ্যে হতে হবে। তাহলেই এই প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং মাত্র কুড়ি টাকা বাৎসরিক প্রিমিয়ামের মাধ্যমে কোন দুর্ঘটনা কবলে পড়লে ২ লাখ টাকা পর্যন্ত সেই ব্যক্তি আর্থিক সহায়তা পাবেন সরকারি তরফ থেকে।
২. ব্যাংক একাউন্ট:
ভারতের যেকোনো সরকারি ব্যাংক বা পোস্ট অফিসে আবেদনকারীর একটি সঞ্চয়ী ব্যাংক একাউন্ট থাকতে হবে। কারণ ওই ব্যাংকের মাধ্যমে আবেদনকারীর কোন দুর্ঘটনার কবলে পড়লে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে থাকবেন সরকারি তরফ থেকে 2 লাখ টাকা পর্যন্ত।
৩. অটো ডেবিট এর ব্যবস্থা:
আবেদনকারীর যে সরকারি ব্যাংক বা পোস্ট অফিসে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকবে ওই ব্যাংক একাউন্ট থেকে যাতে প্রতিবছর প্রিমিয়ামের কুড়ি টাকা সক্রিয়ভাবে কেটে নেয়া হয় তার অনুমতি দিতে হবে।
কারা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন না:
১. যে সমস্ত ব্যক্তির বয়স ১৮ বছরের নিচে বা ৭০ বছরের বেশি তারা এই প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না ।কারণ এই প্রকল্পে কেবলমাত্র ১৮ বছরের বেশি এবং ৭০ বছরের কম বয়সী ব্যক্তি প্রকল্প আবেদন করতে পারবেন।
২. যে সমস্ত ব্যক্তির নিজস্ব কোন সক্রিয় সঞ্চয়ী ব্যাংক অ্যাকাউন্ট নেই সেই সমস্ত ব্যক্তিরা এই প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। কারণ এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর অবশ্যই একটি নিজস্ব সরকারি ব্যাংক বা পোস্ট অফিসে ব্যাংক একাউন্ট থাকা দরকার তবেই এই প্রকল্পে তারা আবেদন করতে পারবেন।
৩. যে সমস্ত ব্যক্তির একাধিক ব্যাংক একাউন্ট থাকে তারা যদি কোন একটি একাউন্ট থেকে এই প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে তারা আর নতুন করে অন্য কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন না ।কারণ একটি ব্যক্তির জন্য কেবলমাত্র একবারই এই প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের আবেদন করতে পারবেন একাধিক বার এই প্রকল্পে আবেদন করা যাবে না।
৪. যে সমস্ত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট তারিখে মধ্যে অ্যাকাউন্ট থেকে সক্রিয়ভাবে টাকা কেটে নেওয়ার জন্য বা অটোডেবিটের জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকে না ।সেই সমস্ত ব্যক্তি এই প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।
এই প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পে মহিলা বা পুরুষ উভয় কি আবেদন করতে পারবে:
হ্যাঁ ।এই প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পে মহিলা বা পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন যদি তাদের বয়স ১৮ বছরের বেশি এবং ৭০ বছরের কম হয় তাহলে এই প্রকল্পে তারা আবেদন করতে পারবেন এবং তাদের একটি সক্রিয় সঞ্চয়ী সরকারি ব্যাংক একাউন্ট বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে এই প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পে মাধ্যমে কোন দুর্ঘটনা ঘটলে দুই লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন সরকারি তরফ থেকে।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের অন্যতম সুবিধা গুলি:
১. আর্থিক সহায়তা:
এই প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের মাধ্যমে কোন ব্যক্তি দুর্ঘটনার ফলে মৃত অথবা স্থায়ী অক্ষমতার কবলে পড়লে, সেই সমস্ত ব্যক্তিকে দুই লাখ টাকা আর্থিক সহায়তা করা হবে।
আংশিক স্থায়ী অক্ষমতার যেমন সেই ব্যক্তির যদি কোন হাত বা পা ভেঙে যায় বা কোন চোখ নষ্ট হয়ে যায় সেই সমস্ত ক্ষেত্রে এক লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে এই প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের মাধ্যমে সরকারের তরফ থেকে।
২. মৃত্যু ঘটলে:
যদি আবেদনকারী ব্যক্তির কোনো দুর্ঘটনার কারণে মৃত্যু হয় সেই ক্ষেত্রে ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে এই প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের মাধ্যমে সরকারি তরফ থেকে।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্ট:
১. আধার কার্ড:
আবেদনকারীর পরিচয় প্রথম এবং প্রধান প্রমাণ হল আবেদনকারী আধার কার্ড যায় কেউ অত্যন্ত প্রয়োজনীয় নথিপত্র এটি কেবল এই প্রকল্পের জন্যই নয় সমস্ত প্রকল্পের ক্ষেত্রে আধার কার্ড অত্যন্ত প্রয়োজনীয় একটি নথিপত্র।
২. ব্যাংক একাউন্ট:
আবেদনকারী একটি সরকারি নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে বা পোস্ট অফিসের ব্যাংক একাউন্ট থাকলেও হবে। যাতে সেই অ্যাকাউন্টের মাধ্যমে প্রতিবছর কুড়ি টাকা প্রিমিয়াম কেটে নিতে পারে সক্রিয়ভাবে এবং আবেদনকারী কোন দুর্ঘটনার কবলে পড়লে এই ব্যাংকেই প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা প্রকল্পের মাধ্যমে সরকারি তরফ থেকে দুই লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা ওই ব্যাংক একাউন্টে ঢুকে।
৩. নমিনি করা:
আবেদন পত্রে আবেদনকারী যে ব্যক্তিকে নমিনি করতে চায় অর্থাৎ পরিবারের যে কোন সদস্যই হোক না কেন যাকে তিনি নমিনি করতে চান সেই ব্যক্তির নাম এবং নথিপত্রের প্রয়োজন।
৪. অটো ডেবিট এর ব্যবস্থা:
আবেদনকারী কে তার সক্রিয় যে ব্যাংক অ্যাকাউন্টটি আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতিবছর প্রিমিয়ামের কুড়ি টাকা সক্রিয় ভাবে কেটে নেয়ার জন্য ব্যাংকে একটি লিখিত অনুমতি পত্র জমা দিতে হবে।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পে কিভাবে আবেদন করবেন:
এই প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পে আপনি অফলাইন বা অনলাইন যে কোন পদ্ধতিতে আবেদন করতে পারেন ।অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতি সম্পর্কের নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
অনলাইন আবেদন পদ্ধতি:
অনলাইনে আবেদন করার জন্য ফোনে আপনার ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং লগইন করুন। লগইন করা হয়ে গেলে ইন্সুরেন্স বা স সোশ্যাল সিকিউরিটি স্কিম সেকশনে গিয়ে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্প অপশনটি বেছে নিন।
তারপর আবেদনকারী তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আধার কার্ড এছাড়াও যে সমস্ত নথিপত্র প্রয়োজন সেটা আপনাদেরকে উপরে জানানো হয়েছে সেই সমস্ত নথিপত্র এবং যেই ব্যক্তিকে নমিনি করতে চান সেই ব্যক্তির নাম এবং প্রয়োজনীয় নথিপত্র প্রদান করুন।
এবং বার্ষিক কুড়ি টাকা অটো ডেবিট যে ব্যবস্থার কথা বলা হয়েছে সেই অটো ডেবিট ব্যবস্থার অনুমতি দিয়ে ফর্ম টি সাবমিট করুন।
উপরিউক্ত পদ্ধতির মাধ্যমে ফর্মটি ঠিক ঠিকভাবে ফিলাপ করা হয়ে গেলে সাবমিট করুন সাবমিট করার পর একটি মেসেজ আসবে তারপর আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন
এই ভাবেই অনলাইন আবেদন পদ্ধতিটি সফলভাবে সম্পন্ন হবে।
অফলাইন আবেদন পদ্ধতি:
প্রথমে আপনার ব্যাংক থেকে একটি প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের ফর্ম সংগ্রহ করুন। ফার্মটি সংগ্রহ করা হলে ফর্মটি ভালোভাবে ফিলাপ করুন এবং যে সমস্ত নথিপত্রের কথা আগে বলা হয়েছে যেমন আবেদনকারীর আধার কার্ড এবং ব্যাংক একাউন্ট এবং আবেদনকারী যে ব্যক্তিকে নমিনি করতে চান তার নাম এবং প্রয়োজনীয় নথিপত্র দিন এবং অবশ্যই আপনার আধার কার্ড ব্যাংক একাউন্টে জেরক্স টি জমা দেবেন ওই ফর্ম টির সাথে এবং অটো ডেবিট অর্থাৎ প্রতিবছর প্রিমিয়াম বাবদ যাতে কুড়ি টাকা সক্রিয়ভাবে ব্যাংক থেকে কেটে নিতে পারে, তার অনুমতি পত্র ব্যাংকে জমা দিন। আবেদন পত্রটি জমা করার পর ব্যাংক আপনাকে একটি একনলেজমেন্ট স্লিপ কাম সার্টিফিকেট প্রদান করবে।
এভাবে আপনার অফলাইন আবেদন পদ্ধতিতে সম্পন্ন হবে।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের মাধ্যমে এক লাখ টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে
হ্যাঁ প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পে মহিলা এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারেন
না একজন ব্যক্তি কেবলমাত্র একবারই আবেদন করতে পারেন এই প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পে একাধিক ব্যাংক থেকেই প্রকল্পে আবেদন করা যাবে না ঐ ব্যক্তি কেবলমাত্র একটি ব্যাংকে এই প্রকল্পের আবেদন করা যাবে।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয়
১৮ বছরের বেশি এবং ৭০ বছরের কম বয়সী মহিলা এবং পুরুষ উভয় এই প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের আবেদন করতে পারবেন
শেষ কথা:
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্প সম্পর্কে যে কোন প্রকার তথ্য জানার জন্য এবং আপনি কোথায় আবেদন করবেন কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য কোন কোন নথিপত্রের প্রয়োজন এবং কিভাবে আপনি নমিনি করবেন সেই সমস্ত তথ্য জানার জন্য এবং মোদি সরকারের আরও বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানার জন্য এছাড়া বিজেপি সরকারের যে কোন প্রকার ভাতা প্রকল্প সম্পর্কে জানার জন্য এই ওয়েবসাইটটিতে নজর রাখুন।
ধন্যবাদ