যুব শক্তি প্রকল্পে কার আবেদন করতে পারবেন? কি কি ডকুমেন্টস লাগবে ? আবেদন পদ্ধতি?
রাজ্য বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেই জানিয়েছিলেন যে যদি রাজ্য তাদের ক্ষমতায় আসে তাহলে বিভিন্ন প্রকার ভাতা তারা দেবে এবং আগে যে ভাতার টাকা দেয়া হতো তার দ্বিগুণ টাকা দ্বারা দেবে।এখন রাজ্য যখন তাদের ক্ষমতায় এসেছে তখন বিজেপি সরকার বিভিন্ন ভাতা প্রকল্প চালু করছেন তার মধ্যে এক উল্লেখযোগ্য সামাজিক প্রকল্প হল যুবশক্তি প্রকল্প। বিজেপি সরকার কর্তৃক পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য যুবশক্তি প্রকল্প চালু করেছেন যার মাধ্যমে বেকার যুবক-যুবতীদের তিন হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। যাতে তারা কিছুটা হলেও উপকৃত হয়।

কারা যুব শক্তি প্রকল্পের আবেদন করতে পারবেন:
১. আবেদনকারী যুবক যুবতীদের বর্তমানে বেকার হতে হবে তবেই এই যুবশক্তি প্রকল্পের টাকা তারা পাবে বলে স্পষ্ট ভাবে জানানো হয়েছে।
২. আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে তবেই এই প্রকল্পের আয়তাভুক্ত তারা হতে পারবে ।
৩. আবেদনকারী যুবক-যুবতীদের অন্তত মাধ্যমিক পাস হতেই হবে তবেই এই যুবশক্তি প্রকল্পের অন্তর্ভুক্ত হবে।
৪. আবেদনকারী যুবক যুবতীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলে এই প্রকল্পের অন্তর্ভুক্ত তারা হবে না বলে জানানো হয়েছে ।
৫. আবেদনকারী যুবক-যুবতীদের পরিবারের বার্ষিক আয় অবশ্যই একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। তবে তারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবে।
৬. আবেদনকারী যুবক-যুবতী যে বেকার তার বেকার সংক্রান্ত ঘোষণা প্রয়োজন।( অবশ্যই যদি সেটা যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিলাপের সময় চাওয়া হয়)।
কোন কোন নথিপত্র বা ডকুমেন্টস প্রয়োজন:
১. আধার কার্ড:
আবেদনকারীর পরিচয়ের প্রথম এবং প্রধান হলো এই আধার কার্ড যা একটি অত্যন্ত প্রয়োজনীয় নথিপত্র যা ছাড়া যে কোন প্রকল্পের ফর্ম ফিলাপ করা সম্ভব না।
২. ভোটার কার্ড:
আবেদনকারী যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তার প্রমাণ হলো এই ভোটার কার্ড যা একটি অত্যন্ত প্রয়োজনীয় নথিপত্র।
৩. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড:
এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যা আবেদনকারী যুবক যুবতীদের বয়সের প্রমাণ দেবে।
৪. শিক্ষাগত যোগ্যতার মার্কশীট বা সার্টিফিকেট:
আবেদনকারী যুবক-যুবতীদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণের জন্য মার্কশিট বা সার্টিফিকেট এর প্রয়োজন যা দেখে জানা যাবে যে আবেদনকারী যুবক-যুবতী শিক্ষিত।
৫. ব্যাংক একাউন্ট:
আবেদনকারীর অবশ্যই একটি নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে যাতে ওই অ্যাকাউন্টে যুবশক্তি প্রকল্পের তিন হাজার টাকা প্রতি মাসে আসতে পারে এবং ওই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকতে হবে।
৬. পাসপোর্ট সাইজ রঙিন ফটো:
আবেদনকারী যুবক বা যুবতীর পাসপোর্ট সাইজ রঙিন ছবির প্রয়োজন।
৭. জাতিগত শংসাপত্র:
এই যুবশক্তি প্রকল্পে তফসিলি জাতি বা উপজাতি যুবক-যুবতীরা কোন অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্য তাদের জাতিগত শংসাপত্র পাত্রের প্রয়োজন হতে পারে যদি জানানো হয় যে তাদেরকে অতিরিক্ত সুবিধা প্রদান করা হবে।
৮. ফোন নাম্বার:
অবশ্যই সেই ফোন নাম্বারটি দেবেন। যার সাথে আপনার আধার নাম্বার লিঙ্ক করা আছে এবং ব্যাংকের সাথে যোগাযোগ আছে যাতে আপনি ফোনে কোন মেসেজ কিংবা নোটিফিকেশান এলে তৎক্ষণাৎ আপনি দেখতে পান এবং আপনার ব্যাংকে টাকা ঢুকেছে কিনা প্রতি মাসে সেই মেসেজটি আপনি দেখতে পান কোন কোন নথিপত্র জেরক্স এর প্রয়োজন হতে পারে।
৯. আবেদনকারী স্বাক্ষর:
আবেদনকারী যুবক-যুবতীদের স্বাক্ষরের প্রয়োজন হবে যদি আপনি অনলাইনে ফর্ম ফিলাপ করেন তাহলে আবেদনকারী তার নিজস্ব স্বাক্ষর স্ক্যান করে সাবমিট করবেন।
আবেদন পদ্ধতি:
যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিলাপ আপনি অনলাইন বা অফলাইন উভয় পদ্ধতিতে করতে পারেন ।অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতি সম্পর্কে এবং কিভাবে আপনি আবেদন করবেন সেই সম্পর্কের নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
১. অনলাইন আবেদন পদ্ধতি:
প্রথমে আপনি এই যুবশক্তি প্রকল্পটির ফর্ম ফিলাপ করার জন্য যে যুব শক্তি প্রকল্প এর তরফ থেকে সরকারি পোর্টাল দেয়া হয়েছে সেই পোর্টালে যান এবং পোর্টালে গিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে সেটি রেজিস্ট্রেশন করুন তারপর ফর্মটি ফিলাপ করুন এবং যে সমস্ত নথিপত্র বা ডকুমেন্ট আপলোডের কথা বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করুন এই সমস্ত কিছু হয়ে গেলে তারপর আপনি সাবমিট করুন সাবমিট করা হয়ে গেলে আপনি একটি অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন সেই নাম্বারটি সংরক্ষণ করে রাখুন কারণ নাম্বারটি ভবিষ্যতে প্রয়োজন হবে। এই সমস্ত প্রক্রিয়া গুলো সম্পন্ন হয়ে গেলে আপনার অনলাইন আবেদন পদ্ধতি সম্পূর্ণ হবে।
২. অফলাইন আবেদন পদ্ধতি:
আপনি অনলাইনের মাধ্যমে না করেও অফলাইনের মাধ্যমে এই যুব শক্তি প্রকল্পটি ফর্ম ফিলাপ করতে পারেন যার জন্য আপনাকে যে দুয়ারে সরকার ক্যাম্প বসে বা পৌরসভা অফিস বা ব্লক অফিস থেকে যুগশক্তি প্রকল্পের ফর্মটি সংগ্রহ করতে হবে।তারপর আপনি ফার্মটি ফিলাপ করুন এবং ওই ফর্ম এর জন্য যে সমস্ত নথিপত্রের জেরক্স প্রয়োজন বলা হয়েছে সেই সমস্ত জেরক্স গুলো অবশ্যই ফর্ম এর সাথে জমা করুন তাহলেই আপনার এই অফলাইন আবেদন পদ্ধতিটি সম্পন্ন হইবে।
বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন ভাতার ফর্ম দেখা যাচ্ছে কিন্তু সেই সমস্ত ফর্ম গুলি সরকারি তরফ থেকে নয় তাই কোন ফর্ম ফিলাপ করার আগে অবশ্যই জেনে নেবেন যে সেটি সরকারি তরফ থেকে দেয়া হয়েছে কিনা বা যদি আপনি অনলাইনে করেন তাহলে সেটি সরকারি পোর্টাল কিনা অবশ্যই জেনে নেবেন কারণ আপনার কোন ডকুমেন্টস অনলাইনে আপলোড করার ফলে যে কোন প্রকার সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন তাই আপনি আগে জেনে তারপর এই যুবশক্তি প্রকল্পের বা অন্য যেকোনো সামাজিক প্রকল্পের যেগুলো সরকারি তরফ থেকে সাধারণ মানুষদের উদ্দেশ্যে দেয়া হচ্ছে সেই সমস্ত প্রকল্পের ফর্ম ফিলাপ করবেন ।
কবে থেকে যুবশক্তি প্রকল্পের টাকা আপনি পাবেন:
বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাবে জানাননি যে কবে থেকে যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়া যাবে। বিভিন্ন সংবাদপত্র মারফত জানা গিয়েছে যে আগে যে সমস্ত সরকারি প্রকল্প গুলো চালু ছিল কোনো প্রকল্পই বন্ধ করা হবে না। তিনি জানিয়েছেন যে আগে সমস্ত প্রকল্প গুলো চালু থাকবে এবং DBT(Direct Benefit Transfer )পদ্ধতির মাধ্যমে আবেদনকারীর টাকা ব্যাংকে দেয়া হবে।
তবে এখনো সঠিকভাবে বিজেপি সরকারের পক্ষ থেকে জানানো হয়নি যে, কবে থেকে যুবশক্তি প্রকল্পের টাকা বেকার যুবক-যুবতীরা পাবে কবে থেকে টাকা পাবে এই সম্পর্কে নতুন আপডেট পাবার জন্য ওয়েবসাইটটিতে নজর রাখতে ভুলবেন না ।
যুবশক্তি প্রকল্পের কত টাকা দেয়া হবে?
৩০০০ টাকা দেয়া হবে বলে জানানো হয়েছে।
যুবশক্তি প্রকল্পে কি মহিলা এবং পুরুষ উভয় টাকা পাবে?
হ্যাঁ । বেকার যুবক এবং যুবতীদের এই আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
যুবশক্তি প্রকল্পের জন্য নূন্যতম কত দূর শিক্ষার প্রয়োজন?
মাধ্যমিক পাশ হলেই যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।
যুবশক্তি প্রকল্পে আবেদনকারীর বয়স সীমা কত?
২১ থেকে ৪০ বছর বয়সে যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবে বলে জানানো হয়েছে।
যুবশক্তি প্রকল্পের সুবিধা কি বিদেশি যুবক যুবতীরা পাবে?
না ।পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে তবেই যুবশক্তি প্রকল্পের সুবিধা তারা পাবে।
শেষ কথা:
যুবশক্তি প্রকল্প সম্পর্কে আরো তথ্য জানার জন্য এবং কবে থেকে এই যুবশক্তি প্রকল্পের টাকা যুবক-যুবতীদের দেয়া হবে সেই সম্পর্কে জানার জন্য এবং কোন কোন ডকুমেন্টস প্রয়োজন কিভাবে আপনি অনলাইন বা অফলাইন পদ্ধতিতে ফর্ম ফিলাপ করবেন সেই সমস্ত বিষয়ে জানার জন্য এবং অন্য যে কোন ভাতা সম্পর্কে বিশদে জানার জন্য এবং নতুন আপডেটের জন্য এবং কত রকম ভাতা প্রদান করা হচ্ছে সরকারি তরফ থেকে, সেই সমস্ত ভাতা সম্পর্কে সঠিক জানার জন্য এই ওয়েবসাইটটিতে নজর রাখুন।
ধন্যবাদ